
তোমায় ভেবে আমি স্বপ্ন আঁকি,
শিহরিত হৃদয়ে তোমায় ছুঁয়ে
ভালোবাসার স্পর্শ মাখি |
রাতের মৌনতায় তোমার প্রেম
জড়িয়ে আবেশিত হই
অনেক অপেক্ষার প্রহর পেরিয়ে
আলোতে তোমারই পরশে রই|
মুগ্ধতার চাদরে তোমাকে
জড়িয়ে কামনার ঘরে বসতি ,
ভালোবাসা যেন মাতাল করেছে
আমায় প্রিয় তোমার প্রতি |
মন মাঝারে তোমার উষ্ণ
ছোঁয়ায় বইছে ভালোবাসার ঝড় ,
ভাবনার বাস্তবতায় তোমায় নিয়ে
কেটে যাচ্ছে প্রেম প্রহর |
.
.
[উৎসর্গ: আমার সুহাস'কে,০৯.০২.১৬, ঢাকা]
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



