নিষ্প্রভ মেঘের সন্ধানে
বিসর্জিত হয়েছিল সূর্যের সততা,
মৃত্তিকার প্রতিটি ফাটলে
আটকে আছে ফসলের আর্তনাদ,
কোথাও পান করবার মতন
এতটুকু সুধা অবশিষ্ট নেই,
জীবনোত্ফুল্লতা তো সেই কবেই বাধা পরেছে
প্রভুত্বের আধিপত্যে,
তবুও টুকরো টুকরো বাতাসে খোঁজা হয়
ভালবাসার রেশ;
মানব জন্মেও সস্তির অবকাশ নেই,
ব্যাধি যুক্ত বাতাসে মিশে যায়
শোকের মাতন,
ক্রয়ের মতন এক পেয়ালা নিশ্বাস
আজ অবর্তমান যেখানে
এখনো সেখানে সকল বিস্ময়কে
বিস্মিত করে একটি জন্ম,
সকল প্রাপ্তির অবসান করে
মৃত সময়ের অপমৃত্যু ।।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



