কোন কিছুই বিস্মৃত হয় নাই,
ঘন কুয়াশায় ও প্রকৃতি দেখেছি_
মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে ছিলাম
টিনের চালায় শিশিরের উপর,
প্রতিটি শিশির বিন্দু গড়িয়ে পরেছে মাটিতে,
মিলিয়ে গিয়েছিল শতকাল পূর্বে ক্রন্দনরত
কোনো বনহংসের চোখ থেকে ঝরে পরা
সচ্ছ পানির মত।
কেউ বুঝতেও পারেনি তার কান্নার হেতু,
কিভাবে বুঝবে !!
কেউ জানতই না তার প্রণয়ের কথা,
প্রনয়নির কথা,একটা কলমী ফুলের ব্যথা,
তাকে করা উপহাস কিংবা
একটা সম্ভাবনাময় শুদ্ধতম প্রেমের সমাপ্তির কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



