শাহবাগ থেকে আজ
প্রজন্ম চত্বর
লাখো জনতা এক হয়েছে
যেন ফিরেছে আবার একাত্তর ।
এই অহিংস আন্দোলনে
ছিল বিবেক
ছিল তারুন্যের আবেগ
ছিল দেশের তরে স্বীকার করে
নিঃস্বার্থ ত্যাগ ।
বাবা এনেছে ছোট্ট ছেলেকে
স্বাধীনতার দীপ্ত মণ্ত্রে
উজ্জীবিত করতে
আর সন্তানসম্ভবা মা
সেও নাকি এসেছে নিতে
শুভ্র চেতনা ।
মাথা লালসবুজ পতাকায় মোড়া
স্লোগানে আজ মেতেছে যারা
তারা নাকি ফেসবুক প্রজন্ম ।
তবু দেখছে এ ধরা
প্রয়োজনে তারা
হতে পারে বন্য ।
কী ভীষণ স্পর্ধা তাদের
জ্বলছে অনির্বাণ ।
নেই কোন ঢালতলোয়ার
নেই সশস্র কোন হাতিয়ার
শুধু আছে দেশমায়ের প্রতি
অবারিত এক টান ।
নাটক, সিনেমা আর বই পড়ে
শুনেছিল যারা
স্বাধীনতার কথা
তাদের আহবানে
নতুন করে
লিখা হল ইতিহাসের পাতা ।
এ যেন আরেক যুদ্ধ
আলবদর আর রাজাকারকে
করতে হবে জব্দ ।
আজ শুধুই ফাসির দাবি
রংপুর থেকে এসেছে
সায়রা ভাবী
পরনে স্বামীর দেয়া
শেষ স্মৃতি
সেই লাল ডুরে শাড়ি ।
নিতাই চন্দ্র দে
বয়সের ভারে পড়ছে নুয়ে
বারকয়েক নাকি
গিয়েছে পড়ে
তবু এসেছে ফরিয়াদ নিয়ে ।
চোখের সামনে জ্বলছিল
মা আর বোনের
সম্ভ্রম হারাবার ক্রোধ
এবার এসেছে সময়
নিতে হবে তার শোধ ।
সময়ের আজ সন্ধিক্ষণ
মিছিলে আজ লাখো জনতা
করেছে নিজকে সমর্পণ ।
নেই কোন আর ভয়
দেশ বাঁচানোর নতুন করে
নিয়েছে প্রত্যয় ।
মুছে যাবে সব পাপ
থাকবেনা তার রেশ
রাজাকার মুক্ত বাংলাদেশ
ছিল শুরু হবে শেষ ।
(ছবি সংগৃহীত)
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।