শুকনো আমের ডাল ভেঙ্গে পড়ছে ,
নিশি প্রহর হয়ে যাচ্ছে এলোমেলো ,
বাধ ভেঙ্গেছে উথাল পাথাল জোছনা ;
নিমেষেই অপরূপ
প্রকৃতি করে নিচ্ছে আরো বেশি আপন ,
কদমের নতুন পল্লব করছে আবেশিত ,
ক্লান্ত পেচা থামিয়ে দিয়েছে গান ,
অগভীর জলায় গাই দিচ্ছে মাছের পাল ,
টিম টিম করে দুরে জ্বলছে মাটির
পিদিম ,
নিভে যাওয়া সেই সুরুজ করছে অপেক্ষা ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



