somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট প্রাণ , ছোট ব্যাথা । ছোট ছোট দুঃখ কথা ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইট-পাথরের শহরে কংক্রিটের দেয়ালে আবদ্ধ ঘরের বারান্দা গুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে । বারান্দায় দাঁড়ালে দেখা যায় না বিস্তৃত নীল আকাশ । এখন আর এক টুকরো রোদ্দুর এসে ঘরের বারান্দা আলোকিত করতে পারে না , ঘরের মহিলাদের আর দেখা যায় না সেই রোদে কুমড়োর বড়ি শুকোতে দিতে বা আম-তেঁতুলের আঁচারের বয়ামগুলো ঢাকনা আলগা করে রোদে দিতে , ক্লাস টুতে পড়া সেই মেয়েটিকে আর দেখা যায় না বারান্দায় বসে দাদির বানিয়ে দেয়া প্রিয় পুতুলের চুলে চিরুনি করে দিতে কিংবা সেই ছেলেটিকে যে কিনা বারান্দাতেই বানিয়ে নিয়েছিল তার ক্রিকেট ফুটবল খেলার মাঠ । এখন আর সন্ধ্যালগ্নে বারান্দায় রাখা ইজিচেয়ারে বসে চা খেতে খেতে দেখা যায় না ঘরে ফেরার ব্যাস্ততায় ঘরমুখো উড়ে যাওয়া পাখির ঝাঁক কিংবা কয়েকটি বৃহদাকার বাঁদুড় । রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে দেখা যায় না তারাময় আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মত মেঘ কিংবা মেঘের আড়াল থেকে উঁকি দেওয়া চাঁদমামার আধখানা চেহারা । এখন আর সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেলে বারান্দাতে বসে না ভূত পেত্নী রাক্ষস খোক্ষস আর রাজপুত্রের সেই তেপান্তরের মাঠ জয় করার রূপকথার গল্পের আসর ।

অপার্থিব জীবনের পার্থিব মায়াতে আবদ্ধ মানুষের গন্ডি ধীরে ধীরে সংকীর্ন হয়ে আসছে । বর্তমান ফেসবুক , টুইটার আর ব্লগিং এর যুগে মানুষ ভার্চুয়ালি অনেক অনেক দূরে সম্পর্ক স্থাপন করলেও বাস্তবিক জীবনে থাকতে চায় সংক্ষিপ্ত বেষ্টনীর মাঝে । যেখানে তার জীবনচক্র আবর্তিত হয় ধীর গতিতে , সহজ নিয়মে ।

এখনকার পরিবেশ আর পারিপার্শ্বিক অবস্থা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতি ভুলিয়ে দিয়ে শিখিয়ে দিচ্ছে মডার্ন হওয়ার নিয়ম । আগে ছোট বাচ্চারা ঠাকুরমার ঝুলি কিংবা সিনবাদ , আলিফ লায়লা দেখে বড় হত আর এখন দেখে ডোরেমন , দ্যা সিম্পসন্স আর পিঙ্ক প্যান্থার । আগে ছোট ছেলেমেয়েরা ঘুমাতে যাওয়ার আগে রূপকথার গল্প বা ঈশপের গল্পসমগ্র পড়ত আর এখনকার বাচ্চারা পড়ে সিনড্রেলা , বিউটি এন্ড দ্যা বিস্ট , ফ্রগ এন্ড দ্যা প্রিন্সেস । এখনকার যুগের মডার্ন ছেলেপেলেরা হয়ত গোপাল ভাঁড় কিংবা নাসিরউদ্দিন হোজ্জার নাম ই শোনেনি । ছোট ছোট মেয়েরা আগে ব্যাস্ত থাকতে পুতুলের বিয়ে দিতে অথবা মিনা কার্টুন দেখতে আর এখনকার মেয়েরা বুঝতে শেখার পরপর ই জেনে যায় কিভাবে ঐ হিন্দি সিরিয়ালের আদলে নিজেকে গড়ে নিতে হবে ।

আমি বলছি না মডার্ন হয়ো না , মডার্ন হওয়ার পথে বাঁধার ও সৃষ্টি করছি না । তবে হালের আধুনিক পিতা মাতাদের কি উচিত না তাদের সন্তানদের কে পুরোনো দিনের গল্প শোনানো ? তাদের পুরনো সংস্কৃতির কথা শেখানো ? :)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×