হিন্দি আর ভারতীয় বাংলা সিরিয়ালের লম্বা সিরিয়াল আর কচকচানি তে নিজ বাড়িতে নির্বাসিত পুরুষের ভূমিকা পালন করতে করতে আমি ক্লান্ত । সিরিয়াল আওয়ারে রিমোট হাতে পাওয়া আর এভারেস্টের মাথায় কেএফসির আউটলেট খোলার কথা চিন্তা করা একই বিষয় । বহু বাঁধা ডিঙিয়ে যদিও বা টিভির রুম পর্যন্ত পৌছানো যায় , রিমোট ছিনিয়ে আনতে গেলে আমাকে মিশন ইম্পসিবলের স্পেশাল ট্রেনিং নেওয়া লাগবে । আর ভুলবশত রিমোট ছুয়ে ফেললে নির্ঘাত ৩য় বিশ্বযুদ্ধ বেধে যাবে । বাহান্নর ভাষা আন্দোলনের মত দু একবার আন্দলনের চেষ্টা করেছিলাম । কিন্তু ফলাফল ঐ একই , 'বন্যেরা বনে , সুন্দর শিশুরা মাতৃকোড়ে ।'
ভাগ্য ভালো সিরিয়াল গুলো মেগাসিরিয়াল(!) পর্যন্ত ই আছে । গিগাসিরিয়াল আর টেরাসিরিয়াল হলে কি যে অবস্থা হত খোদ পরিচালক ও মনে হয় জানেন না ।
একটা সময় আসবে , সিরিয়ালটা তখন বংশের রেওয়াজে পরিণত হবে । মেয়ে , তার মেয়ে , তার মেয়ের ছেলে , তার মেয়ের ছেলের নাতনী এভাবে চলতেই থাকবে । দেখা যাবে সময়টা তখন ৩০১০ সাল । একতা কাপুরের মেয়ের নাতনী সিরিয়ালের ডিরেক্টর যে সিরিয়াল কিনা তার নানীর আম্মা শুরু করেছিল । সিরিয়াল উপভোক্তা ও হবে এক পিচ্চি মেয়ে , যার আম্মুর দাদী এই সিরিয়াল দেখত , বংশ পরিক্রমায় এখন সে দেখতে বসেছে । সিরিয়ালের পারিবারিক ক্যাচাল তখন মিটে নাই । দাদা , পরদাদার প্রতিশোধ নিতে শত্রুর বাড়ির একমাত্র অতিমাত্রায় সুন্দরী মেয়ের জামাই হয়ে সে বাড়িতে ঢুকেছে নায়ক । . . . . . . . ব্লা . . . . . . . . . ব্লা . . . . . . . . . ব্লা . . . . . . . . . . . . ব্লা ।
তখন ১০০ পর্ব পূর্তি পালন না করে ১০০ বছর পূর্তি পালন করা হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



