জীবনের খাতাটা
শ্রাবণ আহমেদ
.
উদ্বিগ্ন নয়নে অস্তমিত সূর্য দেখি,
হিসেবের খাতায় ধূলো, দেখছি এ কি!
বসন্ত পেরিয়েছে মাস খানেক আগে,
জীবনটা যেন স্তব্ধ হায় অপরাহ্নে।
উত্তপ্ত বালুকণা শরীরদ্বয়ে মেখে,
পথ হাঁটছি আমি দূর্গম কিনা দেখে।
শূন্য সবই সর্বস্তরে শুভ্র ধরণী,
জীবনের খাতা উল্টে দেখি আমি ঋণি।
বিদায় সম্ভাষণে বলবো কি যে আমি,
বিধাতার কৃপা কী, না জানে অন্তর্যামী।
পুলকিত পরাগে প্রজাপতি যেমন,
জীবনের খাতাটা যে উল্টোটা তেমন।
হিসেব কষে ব্যথিত আমি বারবার,
সূর্য অস্ত গেলো, চিহ্ন নেই প্রতিমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



