
দূর করে দাও দূরত্বে- নক্ষত্র হয়ে
ভেজা ঘাসে পড়ে থাকবে শিশির নীরবে ।
জলের শেষার্ধে ঘুমাও তুমি নেশা হয়ে
বিবস্ত্র আকাশের সূর্য খুঁজবে সমুদ্র শুষে ।
নীল জ্যোৎস্না খুলে দেবে ফুলের পাপড়ি
পাগল ভ্রমর প্রদীপে কাঁদবে অস্তিত্ব ভুলে ।
অতঃপর ইতিহাসের প্রতিটি অক্ষর পোড়া হবে....
দীপশিখায় ছাইগুলো নিজেদের অমর দাবী করবে ।
হবে সবকিছু নিস্তব্ধ, বিদ্ধ ধনুকের ন্যায়
ভুল খুঁজবে সবাই, বলবে- ওহ বিধাতা !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




