somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবি সবুজ তাপস
❑ কাব্য: সবুজ তাপস (২০১৫)n— বিশ্ব-সাহিত্যের ইতিহাসে কবি ও কাব্যগ্রন্থের নাম একই — এটাই প্রথম ঘটনা।n-n❑ দর্শন: দৃষ্টান্তবাদ [Drishtantoism]n-n❑ সম্পাদনা: ঢেউ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ইতিহাসে যা লেখা নাই!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'আমার বৈশাখ আমার উৎসব' শ্লোগান ব্যবহার করে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম 'আগামী' হতে বৈশাখী উৎসব (১৪১৩) করতে অগ্রসর হয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে সেটা আর ক্যাম্পাসে করা সম্ভব হয়নি। বৈশাখের শেষের দিকে (২৭ বৈশাখ ১৪১৩, ১০ মে ২০০৬) ষোলশহর রেলস্টেশনে উৎসব অনুষ্ঠানটি করতে হলো। সেদিন ছাত্রছাত্রীরা ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয় যায়নি, ষোলশহর স্টেশনে প্রাণের উৎসবে শরিক হতেই বাসা হতে বেরিয়েছিল। বটতলীর উদ্দেশ্যে হোক আর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে হোক, ষোলশহর স্টেশন হয়ে যাওয়ার সময় সকল ট্রেনই যাত্রীশূন্য হয়ে গন্তব্যে পৌছেঁছিল। সেদিন ষোলশহর স্টেশন যেন হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন বলে দিচ্ছিল- তারা বহুদিন ধরে এরকম একটা জাকজমকপূর্ণ বৈশাখী উৎসব চেয়েছিল এবং ‘আগামী’র ব্যানারে তারা তা সফল করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে বড় আকারের বৈশাখী উৎসব অনুষ্ঠান এটাই ছিল প্রথম, যেটা ক্যাম্পাসে নয় শহরের ষোলশহর স্টেশনে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিকূল পরিস্থিতি থাকার কারণেই উৎসবটি ষোলশহর স্টেশনে হয়েছিল।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ছিল ছাত্রশিবিরের আছর: প্রক্টর সকালে উৎসবের আয়োজকদের এককথা বলে, বিকেলে আরেক কথা। তাছাড়া দেশটাও তখন ওই অশুভ শক্তির কব্জায় ছিল, সারাদেশে চলেছিল তালেবানি শাসন-শোষণ। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরের বছর হতে (ফখরুদ্দীন সরকারের আমল হতে) জাঁকজমকপূর্ণ বৈশাখি উৎসব আয়োজন করে আসছে। 'আগামী'র সার্থকতা এখানেই।

বৈশাখি উৎসবকে
ঘিরে আমার কিছু মন্তব্য:
---------------------
সবুজ তাপস বলেন, ‘শিবিরের তাণ্ডবে আমরা উৎসব স্থগিত করতে বাধ্য হয়েছি। আজ রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে বৈশাখ মাসের মধ্যেই নতুন করে উৎসব আয়োজনের উদ্যোগ নেব। তখন যদি শিবির এভাবে ছাত্রধর্মঘট ডেকে অনুষ্ঠান বানছালের চেষ্টা করে, তবে আমরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট আহ্বান করব’। (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।। ধর্মঘট ডেকে শিবিরের তাণ্ডব, নববর্ষের উৎসব পণ্ড।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। দৈনিক প্রথম আলো/১৬ এপ্রিল ২০০৬)


২.
সবুজ তাপস সুপ্রভাত বাংলাদেশকে বলেন, ‘শেষ পর্যন্ত ক্যাম্পাসে উৎসব অনুষ্ঠান না হলেও আমরা আশা করছি এখানেও প্রচুর সমাগম হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি নগরীর লোকজনও উৎসবে শামিল হবে বলে আমাদের বিশ্বাস’। (শিবিরের বাধার মুখে চবি ক্যাম্পাসে হতে পারেনি: ষোলশহর রেলস্টেশনে আজ বৈশাখী উৎসব।। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি/ দৈনিক সুপ্রভাত বাংলাদেশ/১০ মে ২০০৬)


৩.
কবি সবুজ তাপস বৈশাখী উৎসবটিকে সফল বলে দাবি করেন। তিনি বলেন, শেষ পর্যন্ত উৎসবটি হলো এবং তাতে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা মনে প্রাণে এমন অনুষ্ঠান চায়। (চবি ক্যাম্পাসের বৈশাখী উৎসব ষোলশহরে, তবুও মুখরিত।। শহরের ভেতর গ্রাম, প্রাণহীনইটের জংশনে প্রাণের মেলা।। রাশেদুল হাসান তুষার।। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ/১১ মে ২০০৬)

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×