বাড়ী ভাড়া নিয়ন্ত্রণের জন্য অধিকতর সুষ্ঠু বিধান প্রণয়নের উদ্দেশ্যে বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ ( ১৯৯১ সনের ৩ নং আইন ) প্রণয়ন করা হয়েছিল এবং অদ্যাবধি তা কার্যকর আছে, যদিও বাস্তব প্রয়োগ খুবই কম।
আইনে ভাড়াটিয়াদের অনেক অধিকার সংরক্ষণের বিধান থাকা সত্ত্বেও তাদের জন্য এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা খুবই কষ্টসাধ্য: কারণ পানিতে থেকে নিশ্চয়ই কুমীরের সাথে ঝগড়া করা যায় না; তাছাড়া বাড়িওয়ালার বিরূদ্ধে মামলা দায়েরকারী ভাড়াটিয়াকে পরবর্তীতে কোন্ বাড়ীওয়ালা জেনেশুনে বাড়ী ভাড়া দিতে চাইবে বলুন?
তবে আমি কোনভাবেই কাউকে নিরুৎসাহিত করছি না। আমাদের মধ্যে কেউ প্রতিকারের জন্য আইন মোতাবেক ব্যবস্থা নিলে হয়ত আরও অনেকেই এগিয়ে আসবেন, সমর্থন দেবেন, জনমত বৃদ্ধি হবে (ভাড়াটিয়াদের পক্ষে জনমত আছেই), হয়তো দুষ্ট বাড়ীওয়ালাদের দৌরাত্ম্য কমবে (নিশ্চয়ই সব বাড়ীওয়ালাই খারাপ না)।
যাই হোক, এ সংক্রান্ত আইনটি পাবেন এই লিঙ্কে:
Click This Link
আইনটি জানা থাকলে অন্তঃত উভয় পক্ষেই সচেতনতা বৃদ্ধি পাবে।
ধন্যবাদান্তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

