যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভর্তি ও সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে ভর্তি ও সেমিস্টার ফি কমানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।
শিক্ষার্থীরা জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি, অনুজীব বিজ্ঞান, ফেরারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগে এমএসসি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে এমএসসি (ইঞ্জিনিয়ারিং) সব মিলিয়ে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ২৫০ টাকা। (বহিরাগত ২০ হাজার ২৫০ টাকা) এ ফির সাথে আনুসাঙ্গিক ৫ হাজার টাকা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। যার কোন রসিদ দেয়া হবে না। এছাড়া বিএসসি (অনার্স) এর সেমিস্টার ফি সাড়ে ৪ হাজার এর পরিবর্তে ৬ হাজার ৫’শ করার কথা বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ফিস যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি। শিক্ষার্থীরা এমএসসি ভর্তি ফিস ৪ হাজার ও বিএসসি (অনার্স) এর সেমিস্টার ফি ৩ হাজার করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?
কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন
আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।