বাতাসে ভেসে ভেসে আটকে গেছি আমি ঘুড়ি
কোনো এক গাছের পাতায়-শাখায়
আমার চারপাশে বায়ু বয়ে যায়, নিরবতার সুরে
পাতায় পাতায় উঠে কম্পন-কোলাহল
আমাকে নিয়ে যায় না তবু
দোলা দিয়ে যায় দূর দিগন্তে হারাবার
মাঝে মাঝে আমি আকাশ দেখি
একঘেয়ে নীলাকাশে মেঘ জমে উঠে উৎসবে কখনো বা
বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়েছি কতকাল
পাখির কলতানে বৃত্তাল্পনা
পেঁজা মেঘ ডাকে ইশারায় রোদেলা দিনে
আকাশের মত নীল সাগর
মসৃণ-গতি অ্যারোপ্লেন
দূরের তারা
অথবা কারো চোখের গভীরতা
ডাক দিয়ে যায় আমার অহর্ণিশ হারিয়ে যাবার
আটকে আছি একা বেওয়ারিশ ঘুড়ি কতকাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



