somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্ভট এক জগতের স্বপ্ন-৩

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এভারের স্বপ্নটা কেমন জানি ছাড়া ছাড়া, কোন কাহিনী বা ঘটনা নেই। একের সাথে আরেকের কন যোগসূত্র ঠিক খুজে পাওয়া যায় না।

হয়েছে কি, শুনলাম পরীক্ষা শেষ না হতেই মাস্টার্সের ক্লাস শুরু হয়ে যাবার পথে, এ নিয়ে ভীষণ(!) ব্যাস্ততা। এর মধ্যে থিসিস নিয়ে স্যারদের সাথে এক ঘোট পাকিয়ে ফেলেছি। আমার মত থার্ড ক্লাস আলু টাইপের এক ছাত্র এমন ঘোট পাকানোয় যেমন উক্ত শিক্ষকরা যারপরনাই বিরক্ত, তেমনি তাদের অনুসারী ছাত্র-ছাত্রীগণ আমার দিকে এখন ভয়াবহ চোখে তাকানো শুরু করেছে।

বুঝলেন তো? টেনশন আর টেনশন। এমন অবস্থায় ঘুমোতে গিয়ে দেখি ঘুম আসে না। এপাশ-ওপাশ করি শুধু। এভাবে ১২টা ১টা ৩টা পার হলে পর একটু তন্দ্রামত আসে। আর তখন দেখি ক্যাম্পাসে ছেলে-পিলে ছোটাছুটি করছে। টিএসসি নাকি রণক্ষেত্র!! এর ওর কাছে ধর্না দিয়ে শুনি ছাত্রলীগের এক গ্রুপ আর নবগঠিত বাংলাদেশ ছাত্রপার্টির ভিতর মারামারি হচ্ছে। আমাদের ক্যাম্পাস যেখানে মারামারি আর রাজনীতি ছাড়া নাকি কিছুই হয় না, সেখানে হঠাৎ এই উত্তেজনা মিস করতে চাইলাম না। সকল শুভাকাংক্ষীর(?) নিষেধকে ফাক ইউ জানিয়ে রওনা দেই টিএসসি।

সেখানে গিয়ে দেখি রণক্ষেত্রই বটে। দুই গ্রুপ মুখোমুখি। একটা যথেষ্ট ভারী। বলে দিতে হল না ওটাই ছাত্রলীগ। তারা দুই গ্রুপ লাঠিসোটা নিয়ে করছে বাকযুদ্ধ। ছাত্রলীগের পোলাপান সোমানে ছাত্রপার্টিকে লুচ্চা, এবং বিবিধ বিশেষণে গাল দিচ্ছে। ছাত্রপার্টির ছোট গ্রুপটি তার সাথে তাল রাখতে পারছে না। এই হল রণের অবস্থা। মনে হয় এক রকম হতাশার কারণেই ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাংলে নানান কিছু ভাবতে শুরু করি। বিশ্ববিদ্যালয়ে চারটি বছর পার করেও আমার গার্লফ্রেন্ড নেই সেই হতাশায় দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আবার ঘুমিয়ে পরলাম।

এবার স্বপ্নে দেখি জাতীয় সংসদে সরকার আর বিরোধী দলের তুমুল বাক-বিতন্ডা চলছে। বিরোধী দল জাতীয় পার্টির সাংসদরা দেশকে সাতটি অঙ্গরাজ্যে ভাগ করার প্রস্তাবে তুলকালাম বাধিয়েছে। এই অঙ্গরাজ্যের একটি আবার রংপুর প্রদেশ। দফায় দফায় তারা বলছে এখনি তারা ওয়াক-আউট করবে, এরসাদ বলছে সুইসাইড করবে। আর সুরঞ্জিত বাবু দাত কেলাচ্ছে। তোফায়েল আহমেদ সহ সরকার দলের মন্ত্রীরা "সাবেক সৈরাচারে"র এ প্রস্তাবকে হাস্যরসে পরিণত করাইয় লীপ্ত হয়েছে দেখা যায়। তবে স্পিকারকে (কেডা ঠিক চিনলাম না, যেমন টকশো'র বেশিরভাগ মাথামোটারে চিনি না) বড়ই সন্তুষ্ট মনে হল। এমনকি মুখেই বলে ফেললেন তিনি তার পছন্দের সংসদ পেয়ে গেছেন।

সন্তুষ্টির মাঝেই ঘুম ভাঙ্গে আবার।

পুণ্রায় যখন ঘুমোতে গেলাম, তখন দেখি পল্টনে বিরোধী দলের মহা সমাবেশ। সেই সমাবেশে অনেএএএক মানুষ। তবে বিগত কোন সমাবেশের মত যানজট কিংবা জনদূর্ভোগের মত ঘটনা ঘটছে না। বিরোধীদলের নেতা এতে সন্তুষ্ট এবং তিনি জানান এরকম একটি সুন্দর নজির স্থাপন করতে পেরে তারা আজ একটি আদর্শ বিরোধী দলে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতে সবকিছু ডেম ইউ ফাক ইউ জানিয়ে যখন সামুতে বসি তখন দেখি বিশিষ্ট ছাগু-ব্যবসায়ী থুক্কু ছাগু-ফাইটারদের ব্যবসায় মন্দা লেগেছে। কিন্তু তারা দমে যায়নি। বরং বিরোধী দলের "সাবেক সৈরাচার"এর "লাঙ্গল-খানা" নিয়ে চটকদার সব ব্লগ লিখে যাচ্ছেন। লাঙ্গলের আকৃতি এখন কেমন, সেটা আগের মত মাঠে চাষাবাদে ব্যবহার উপযোগী কিনা এইসব আর কি। ছাগু ও ছাগবান্ধবরা আগের মতই তাদের খোচায়। তবে ছাগুদের নাম গেছে এখন পালটে। এখন তাদের "লুল" বলে ডাকা হয়।


স্বপ্ন-কথন আপাতত এখানেই ক্ষান্ত দেই।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×