somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজন্ম চত্বরে লাখো জনতার মাঝে আমিও একজন। কেও কাউকে চিনিনা কিন্তু সবাই আপন। তাইতো সবার কণ্ঠে একিই চিৎকার, কাদের মোল্লা তুই রাজাকার।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাম্পাসে যাবার পর সমাবেশ নিয়া পুলাপাইনের হাসি, মশকরা দেখে এবং উল্টা পাল্টা কমেন্ট'স শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো।যদিও মজার ছলে এসব করতেছিল । তবুও তখন কেন জানি এই অতি পরিচিত মুখ গুলো খুব অপরিচিত লাগছিলো! যদিও এরা বয়সের দিক দিয়ে বড় হলেও এখনো ঠিক বড় হয়ে উঠেনি।(আমিও কিন্তু ওদের মতই তয় কেমনে জানি একটু বেশি বড় হইয়া গেছি!) এরা তেমন কিছু জানেও না, জানার চেষ্টাও করেনা।

তবে এরা একটা জিনিস খুব ভালো বুঝে । তা হল, হুজুরদের(সাইদি, মোল্লা কাদের...) নিয়া কিছু বললে অনেক পাপ হওয়ার সম্ভাবনা।(যদিও এই ধরনের ছেলে মেয়ের সংখ্যা খুব বেশি নয়) কিন্তু সেই হুজুররাই যে ৭১এ পাকিস্তানের দালালী করে বেড়িয়েছে, শত শত মানুষ কে হত্যা করেছে, মা- বোন দের নির্যাতন করেছে, এবং আজো তারা বিভিন্ন কুকর্ম করে বেরাচ্ছে, পাপ করে বেড়াচ্ছে, সেটা তারা কোন ভাবেই মেনে নিতে চায়না।

তার অন্যতম কারন তারা কখনোই এই ধরনের চরম অপ্রিয় সত্যের মুখোমুখি হয়নি। তাই তারা এইসব উপলব্ধি করতে পারেনা।এমন কি আমরা মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস টা তাদের সামনে কখনোই তুলে ধরতে পারিনি। আমাদের অভিভাবকরা কখনোই আমাদের সাথে মুক্তি যুদ্ধের গল্প করেনি।এই সুযোগে ছাগুরা এইসব তরুণদের মগজ ধুলাই করে ওদের দুসর বানিয়ে গড়ে তুলছে এই প্রজন্মের ডিজিটাল রাজাকার।

তাই যারা মুক্তি যুদ্ধ দেখেছে বা এর সঠিক ইতিহাস জানে, তাদের উচিত ছোটোদের এবং আমাদের মত এই প্রজন্মের তরুণদের যারা মুক্তি যুদ্ধের ইতিহাস জানেনা, তাদের সেই ইতিহাস জানানো। এবং আমাদের দেশে যেন আর একটা রাজাকারের জন্মও হতে না পারে, এই ব্যাপারটা নিশ্চিত করতে বাংলার মাটি কে জামাত- শিবির মুক্ত করতে হবে। আর যেন বাংলার একটা ছেলেও রাজাকারে রুপান্তরিত হতে না পারে।

কি আর করা মন খারাপ নিয়ে বাসায় ফিরে ব্যাগ টা রেখেই চললাম শাহবাগের উদ্দেশে। প্রজন্ম চত্বরে লাখ লাখ অপরিচিত মানুষের মুখ। অথচ কেন জানি আজ সবাই কে খুব আপন মনে হল। মনে হল আমরা সবাই একে অপরের চির চেনা। তাই সবার কণ্ঠেই একিই চিৎকার, সবার মুখেই এক দাবি। রাজাকারদের ফাঁসি চাই । মুহূর্তেই আমার মন টা ভালো হয়ে গেল।

সবশেষে, সমস্ত রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ দেখতে চাই।
তাই আসুন আমরা যে যেখানে আছি, সে সেখান থেকেই রাজাকারদের ফাঁসির দাবি জানাই। এবং জামাত- শিবির কে নিষিদ্ধ ঘোষণা করে তাদের নির্মূল করি।
জয় বাংলা!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×