somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই দুটি চোখ

১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অগণিত ফ্যান ঘুরছে। হাজার হাজার মানুষ যাচ্ছে আসছে। সবগুলি নতুন মুখ। জামিল জীবনে কখনও একসঙ্গে এতোমুখ দেখেনি। সবাই ব্যস্ত। কেউ এক মিনিটও অপেক্ষা করছে না। জামিল একা ঘুরে ঘুরে দেখছে। কখনও দাঁড়িয়ে কখনও বসে। একটা পানির বােতল কিনল। একবারেই সমস্ত পানি গিলে ফেলল। বােতলটা ছুড়ে মারল। একজন টােকাই এসে সেটা ধরল আর জামিলের দিকে তাকাল। আরোক জন টােকাই এসে ওর হাত থেকে বােতলটা কেড়ে নিতে চাইল। জামিল তাকে একটু ধমক দিল। সে বােতলটা রেখে চলে গেল।
ঢাকা বিমান বন্দর রেল স্টেশনে জামিল আগে কােন দিন আসেনি। এখানে যে এতো মানুষ জামিল তা কােন দিন কল্পনাও করতে পারতো না। যদি না আজকের পরীক্ষাটা বিকেলে না হতো। জামিলের জীবনে কখনও বিকেলে চাকরির পরীক্ষা দেয়নি। এটাই প্রথম।
পরীক্ষা বিকেল তিনটায়। এখন সবেমাত্র একটা বাজে। জামিল হেটে হেটে উত্তর দিকে গেল। সামনে একটুখানি জায়গা আছে। জামিল ফিরল। আবার দক্ষিণে এলো। একটা ফ্যানের নিচে বসল। একটা মেয়ের দিকে তাকাল। বয়স অনেক কম। তাই বলে যে তাকানোর মত নয় তা না। শরীরের গড়ন অনেকটা ঝাউগাছের মত দুলে দুলে উ?ছে। জামিল আরো খানিক তার দিকে তাকাল। মেয়েটার চােখে চােখ পড়তে সে একটু হেসে দিল। জামিল মনে ভেসে এলো বহু পুরোতন একটা ঘটনা।
ভালোবাসা কয়েকভাবে হয়। মনে মনে, চােখে চােখে এমনকি স্পর্শে। ভালোবাসা সৌন্দর্য, গুণ এবং অনুভবের। কােন কােন ভালোবাসা শুরুতেই গুণে হয়। গুণের ভালোবাসা পরিচিত মানুষের সাথে হয়। চােখে চােখে হয় অপরিচিতদের সাখে। তবে দুটি অচেনা মনের ভালোবাসাই বেশি অনুভবের। সেদিনের ঘটনাটা ভােলার নয়।
জামিল ল্যাব এইডে অপেক্ষা করতে ছিল কখন তার বােন ভগ্নিপতি তার বোনের শ্বাশুড়িকে নিয়ে ল্যাব এইডে আসবে। অনেকক্ষণ পরে তারা এলো। লিফ্টে দােতলায় এলো। টিভির সামনে বসতে গিয়ে হঠাৎ নজর পড়ল একটা মেয়ের দিকে। জামিল তার দিকে তাকিয়েই থাকল। মেয়েটা একটু হাসল। হাসিটা যেন তার সমস্ত মুখখানা উচ্ছ্বাসে ভরে দিল। তার চােখে জামিলের চােখ আটকে গেল। জামিল যেন নীরব প্রাণি হয়ে গেল।
মেয়েটার চেহারাটা লােভনী। চােখ দুটো আরো আকর্ষণীয়। চুলগুলো এমন ভাবে গােছানো যে চােখের কাজল আরো ফুটে উঠছে।
জামিল পর পর পাঁচ দিন এলো ল্যাব এইডে। ল্যাব এইডের মালিক তাকে অপমান করে বের করে দিল। জামিলের চােখে সে দুটি চােখ যেন এ চােখে ভেসে উঠছে।
মেয়েটি সামনে দিয়ে চলে গেল। জামিল আবার উঠল। আরো অনেক সময় বাকি। আবার উত্তর দিকে হাঁটল। হাঁটতে হাঁটতে শেষ মাথায় এলো। এক মহিলা বসে আছে। জামিল তার সামনে গিয়ে দাঁড়াল। চােখ থমকে গেল। একি কাণ্ড, কােন নাটকের শেষ দৃশ্য।
“আমি ফারজানা।”
জামিলের মুখে একটু হাসি ফুটল। ঠোঁট বড় হয়ে গেল দাঁত বের হলো না।
“মনে পড়ছে? সেই ল্যাব এইডে।”
জামিল দাঁড়িয়েই রইল। জামিল কখনও নামটি জানতে চায়নি। কি চেয়েছিল তাও মনে নেই। সেই লাজুক চােখ আজ কেনো নির্লজ হলো শুধু সেই কথা ভাবছিল। সেই মেয়েটি এসে বলল, “মা, বাবাকে কােথাও পেলাম না।
জামিলের বয়স এখন সাইত্রিশ। এমন একটা মেয়ে তারও থাকতে পারতো। নেই। বিয়েই হয়নি। প্রাইমারিতে চাকরি করে। এসেছিল উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষা দিতে। তাও হলো না। পরীক্ষার সময়টুকু রেল স্টেশানে কেটে গেল।
২৯ এপ্রিল ২০১৬ইং
মৈনারটেক, উত্তরখান, উত্তরা, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×