somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বনাস

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সাল। চারিদিকে যুদ্ধের তীব্র আওয়াজ। ঘরে ঘরে মৃত্যুর হাহাকার। ঢলে পড়ছে তাজা রক্ত। ঠিক সে সময়, দেখা দিল আরেক মৃত্যুর হাতছানি। মরণ ব্যাধি কলেরা।
রনবীর তিন ছেলে আরেক মেয়েকে নিয়ে স্ত্রীর সাথে সুখে ঘর করছিল। বড় ছেলে যতিন এইচ এস সি পাশ করেছে। যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মেঝ ছেলে রথীন এস এস সি পরীক্ষা দেবে। মরণ ব্যাধি তার এই দুই ছেলেকে এক সাথে আক্রমণ করল। বড় ছেলেটার যুদ্ধের গতি পাল্টে গেল। শুরু হলো মৃত্যুর সাথে যুদ্ধ।

পাশের গ্রামের ডাক্তার বনমালী বাবু কােথায় যেন পালিয়ে আছে। দুই দিন ঘুরে একবারও তার দেখা হলো না। উনার মেয়ে বাড়িতে যেয়ে একটু দেখা হলো। ওষুধ নিয়ে এসে দেখল বড় ছেলেটা নীরব হয়ে গেছে। তিন চার বার ডাকল। ডাক তার কানে গেল না। নাড়ী এখনও চলছে। হয়তো বেশি সময় চলবে না।
বিকেলের দিকে বড় ছেলেটা তার জীবন যুদ্ধ সমাপ্ত করল। শােকে তাপে পরিবারটি ভেঙ্গে পড়ল। রাত শেষ হতে না হতেই স্ত্রীকে আক্রমণ করল মরণ ব্যাধিটি।
রনবীর একেবারেই ভেঙ্গে পড়ল। তার বুকের মধ্য কারা যেন আগুন লাগিয়ে দিল। সে কােথায় যাবে? কার কাছে থাকবে? ছােট ছেলে রঞ্জিত বড় একা। অন্যেরা খুব একটা এদিকে আসছে না। তাছাড়া যারা সচেতন তারা হয় যুদ্ধে গেছে নয় পালিয়েছে। রনবীর বড় নিরুপায়।
সকালে মেজ ছেলে আর স্ত্রী মারা গেল। বিকেলে ছােট ছেলেটারও শুরু হলো। তিন দিনের মাথায় ছােট ছেলেটাও। রনবীরও বিছানা নিল কিন্তু মৃত্যু তাকে কাছে নিল না। বিছানা ছেড়ে তার উঠতে ইচ্ছে করল না। কান্না করতেও ইচ্ছে করল না। ও কার জন্য কাঁদবে। ওর কান্না শােনার কেউ নেই। স্থির করল যুদ্ধে যাবে। কিন্তু কার জন্য যুদ্ধ করবে? হ্যাঁ পেয়েছে। মৃত্যুর জন্য সে যুদ্ধ করবে। সে মৃত্যু চায়। মৃত্যুর ইচ্ছে না থাকলে কেউ যুদ্ধ করতে পারে না। যে মরার জন্য লড়ে সে কখনও হারে না।

রনবীর কাঁধে অস্ত্র নিল। দেশ মাতার শান্তির লক্ষ্যে সে তার পাপিষ্ঠ জীবন অঞ্জলি দেবে। মুক্তি নেবে এ সংসার থেকে। কিন্তু কার বুকে সে বন্দুক ধরবে। তার চােখে ভেসে উঠছে সমস্ত পরিবারের মুখ। এ বন্দুকটাই যতিন কাঁধে নিয়েছিল। এ বন্দুকের প্রত্যেকটি স্পর্শে সে যতিনের কথা শুনতে পায়। সে যতিনকে খুব কাছে পায়। যতিন বলে , “বাবা আমরা খুব তাড়াতাড়ি স্বাধীন হবো।”
দেশ স্বাধীন হলো। স্বাধীন দেশের মুক্ত বাতাসে তার চুল দােল খেতে লাগল। চারটি সমাধির পাশে গিয়ে দাঁড়াল। ধীরে ধীরে বসে পড়ল। মেয়েটি এসে পাশে দাঁড়াল। বাবার পাশে বসল। দুই হাত দিয়ে বাবার চােখের জল মুছে দিল। রনবীরের কান্না বেড়ে উঠল। সে হাউমাউ করে কেদেঁ উঠল।
মানুষ সব কিছু হারালেও বেঁচে থাকার মত সান্ত¦না থাকে। আশা আবার নতুন করে আশা জাগায়। নতুন করে বাঁচতে শেখায়।
২৩ মে ২০১৬ইং
কানাই বাগচীর বাড়ি,
কাশিয়ানী, গােপালগঞ্জ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×