**************************
: ঈমানের জ্যুতি নুর নবী হযরত
কহ সত্য সাধক , ঈমানের আলো ফুটে কার হৃদয় মদিনাতে
যার জবানে পবিত্র নাম খুশবো বহে অমিয় মধুর বুলিতে
আযানের ধ্বনি হয়ে যে নাম সুধা ঢালে মুমিনের কানেকানে
মসজিদ পানে ছুটে মুমিন এক পারলৌকিক মহা আহবানে
আল কোরআনের বানী যার নিকট বয়ে আনে জিব্রাইল হেরা গুহায়
সব সৃষ্টিরা তার নামে দরূদ ছালাম ভেজে তাজিমে কত প্রশংসায়
আসমান হতে যত জ্যুতি ফুটে তার চরণ মোবারক চুমি
ধন্য লভিল আরশ মহল্লা আর পদানত যত সৃজিত ভুমি
তার পবিত্র সুবচন ও মাধুর্য আদর্শে এল ইসলাম রবি দুনিয়ায়
রহমত কত ঝরে তার পদস্পর্শে মুমিন লুটায় সেজদায়
আর ফেরেস্তা , হুর গিল্মান তারি তরে জানায় তাজিমে ছালাম
খোদার দুস্ত সেরা নেয়ামত মানবের মুক্তি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



