আর কত রক্ত ঝরবে
আর কত নিষ্পেষিত হবে জনতা
সারাদেশময় একি আগ্রাসন
সহিংসতার ছোবলে লীন মানবতা ।
পেট্রোল বোমায় আক্রান্ত হয়ে
মরে নিরপরাধ শিশু , সাধারন পথিক
অহেতুক দাঙ্গায় পুড়ে মরে জ্যান্ত মানব
ছি , ক্ষমতাকে ধিক ।
কারও বুকে চলে গুলি
উপর মহলের নাকি দিক নির্দেশ
কারা চালায় অবরোধ
কারাই বা শাষন করে এই দেশ ।
সবাই কি এদেশের বাসিন্দা নয়
যদি প্রকৃত নাগরিক হয়
তবে কেন ? মিথার এ লড়াই
বিবেকের কাছে প্রশ্ন থাকে
কোথায় জনতার অধিকার ,
কিসে স্বাধীনতা
আজ শুধুই চিত্র ক্ষত বিক্ষত বাংলার ।
নির্বিচারে জাতী ভাইয়ের উপর চলে খরগ
বাড়ে হানাহানি দাঙ্গা
তৈরি হয় নব্য সন্ত্রাস
সামাজিক ফাটলে ছিন্ন বিচ্ছিন্ন হয় একতা
জবাবের সম্মুখিন আজ হে সমাজের মাথা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

