somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঞ্জনা, তুমি কোথায়

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রঞ্জনা তুমি কোথায় ?


রঞ্জনা,
মনে পড়ে সেদিনের কথা ?
সময়টা ছিল বড়ই লোভনীয়
তোমার-আমার ভালো লাগার সূতোয় গাঁথা।
শীত তখন যাই যাই করছে
বসন্ত কড়া নাড়ছে প্রকৃতির রুদ্ধ দ্বারে।
তুমি আমার একটি হাত তোমার দু’হাতের মুঠোয় নিয়ে
বলেছিলে, আমায় একগুচ্ছ স্বপ্ন ধার দিতে পারো ?’

তোমার কথাগুলো তখন আমার কাছে শুনাচ্ছিল
বিধ্বস্ত সময়ের কাছে জরাজীর্ণ কোন মানুষের ব্যাকুল আর্তির মতো।
কিন্তু তোমার বেলায় এমনটা তো হবার কথা নয় ?
তোমরা সময়কে বেঁধে রাখতে পারো তোমাদের ইচ্ছের দাসত্বের কাছে।
তাই তোমার কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি
ফুটে উঠেছিল আমার দারিদ্র নিপীড়িত মুখজুড়ে।
আমি বললাম, ‘ধ্যাৎ, কি বলছো এসব ?
স্বপ্ন আবার ধার দেয়া যায় না-কি ?’

তুমি আমার হাতটাকে তোমার হাতের বন্দীত্ব থেকে মুক্তি দিয়ে
উঠে দাঁড়িয়ে বললে,
‘দেয়া যায় ! একশো বার দেয়া যায় !! হাজার বার দেয়া যায় !!!
তুমি দিবেনা তাই এভাবে বলছো।’
আমি এবার একটু গভীরভাবে তোমার চাওয়াটুকু বুঝার চেষ্টা করলাম।
উঠে দাঁড়িয়ে পরিপূর্ণ দৃষ্টি মেলে তোমার মুখের দিকে তাকালাম।

সূর্য তখন অস্তাচলের পাটে।
এর রক্তিম আভা হুটোপুটি খাচ্ছে তোমার মুখজুড়ে
রহস্যময় কোন এক আনন্দে মেতে।

রঞ্জনা, তোমাকে কোনদিন বলিনি, আজ বলছি।
সেদিন তোমার চোখে-মুখে অনাঘ্রত সুন্দরের হাতছানি আমি দেখেছিলাম।
মুহূর্তের জন্য সেই হাতছানিতে সাড়া দিতে আমার মন ব্যাকুল হয়ে উঠেছিল।
কিন্তু সেটা ক্ষণিকের মাত্র।
পর মুহূর্তে আমি নিজকে সামলে নিলাম।
তোমার কাঁধে আলতো করে একটা হাত রেখে বললাম,
‘কি এমন স্বপ্ন আছে আমার যে তোমাকে ধার দিতে পারি ?’

আমার কথায় তুমি একটু যেন কেঁপে উঠলে।
কাঁধ থেকে আমার হাতটা তোমার হাতে নিয়ে
চোখ রাখলে আমার চোখে।
এবার কেঁপে উঠলাম আমি।
দেখলাম তোমার দু’চোখে মেঘনার অথৈ জল।
জল ছলছল চোখে তুমি বললে,
‘তোমার কাছে স্বপ্ন না থাকলে আমি ধার চাইব কেন ?
অনেক অনেক স্বপ্ন আছে তোমার কাছে।
তুমি মানুষকে জীবনের স্বপ্ন দেখাতে পারো,
বাঁচার স্বপ্ন দেখাতে পারো,
ধূ ধূ মরুভূমিকে উর্বর জমিতে রূপান্তরের কথা বলতে পারো।
সেখান থেকে আমাকে একটু স্বপ্ন ধার দাও স্বপ্নীল।
আমি বাঁচতে চাই,
তোমাকে নিয়ে বাঁচতে চাই,
তোমার সাথে বাঁচতে চাই।’

রঞ্জনা, তুমি জাননা এরপর আমার কি হলো।
আমার চোয়াল দু’টি শক্ত হয়ে এলো,
হাত দুটি মুষ্টিবদ্ধ হলো আমার অজান্তে
তবু তোমার প্রতি এতটুকু নিষ্ঠুর হতে পারলাম না আমি।
গলার স্বর সাধ্যমতো মেলায়েম করে বললাম,
‘সে তো কবিতার কথা, সাহিত্যের কথা।
সেখানে তুমি বাস্তবকে খোঁজ কেন ?’

তুমি ঝট করে উত্তর দিলে। রাগান্বিত তোমার কন্ঠ।
‘তাহলে তুমি মিথ্যাচার করছো তোমার কবিতার সাথে ?
তোমার নিজের সাথে ? ছি !’

চলে গেলে তুমি রঞ্জনা।
এরপর কবিতাই হয়ে উঠলো আমার ধ্যান-জ্ঞান সব।
যে সময়টা তোমার সাথে কাটাতাম সেটাও দখল করে নিল কবিতা
এবং
এক সময় আমার কবিতা আমাকে ছাপিয়ে উঠলো।
তোমার মতে কবিতায় দেখানো স্বপ্নের টানে
অনেক রঞ্জনারা আসল আমার কাছে।
কিন্তু তোমার মতই মোহভঙ্গ হলো ওদের।

তাই আজ আমি একা রঞ্জনা। বড় একা !
আমার কলমের খোঁচায় আর স্বপ্নঝরা কবিতা তৈরী হয়না।
তোমার সাথে সুখের পায়রা উড়ানো সেই সময়টাও আজ আর নেই।
আছে কেবল সময়ের কাছে পরাজয় মেনে নিয়ে
স্থবির হয়ে যাওয়া একটি জীবন।
আজ বুঝতে পাচ্ছি রঞ্জনা
তুমিই ছিলে আমার কবিতার উৎস
আমার স্বপ্নময় কাব্যিক মনের স্রোতস্বীনি ধারা।
সেই স্বপ্নই তুমি আমার কাছে ধার চেয়েছিলে।
আমি দিতে পারিনি, যা দিয়েছি আমার কবিতার পাঠককে।

তাই মনে হচ্ছে, আর একবার যদি
সেই স্রোতস্বীনি ধারায় ডুব দিতে পারতাম
তাহলে আমার কলম আবারও মুখর হয়ে উঠত কাগজের বুকে।

রঞ্জনা, তুমি কোথায় ?
দিবে কি আমায় একগুচ্ছ স্বপ্ন ?
০৭-০১-২০১৪
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×