বাঙালি জাতির যে কয়েকজন বীর আছেন, তার মধ্যে কাদের সিদ্দিকীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি চাইনা আমাদের পরবর্তী প্রজন্ম বঙ্গবীরকে নিয়ে কোন বিতর্ক করুক, আমি চাই হাজার বছর ধরে বাংলাদেশী ছেলেমেয়েরা তাদের বঙ্গবীরকে নিয়ে গর্ব করুক, বঙ্গবীরের পোষ্টার টানিয়ে রাখুক তাদের ঘরে। এমন একজন ব্যাক্তিত্ব যাকে নিয়ে আমরা গর্ব করবো সবসময় সে যেন সময়ের চাহিদায় নষ্ট না হয়ে যায়। আমাদের বাঘা সিদ্দিকী ১৯৭১ থেকে ২০১৩ পর্যন্ত নয়, আমাদের বাঘা হাজার বছর ধরে থাকুক বাঙালির অন্তরে। সামান্য একটু খ্যাতি বা সম্মানের জন্য আজ হয়তো বঙ্গবীর এরকম করছেন, তার জীবদ্দশায় হয়তো তিনি ব্যাক্তিগতভাবে কয়েকটা টক শোতে মুখ দেখাতে পারবেন বা পত্রিকায় কলাম লিখতে পারবেন। আমরা জানি আওয়ামী লীগ কখনই বঙ্গবীরকে তার প্রাপ্য সম্মান দিবে না। কিন্তু এ অভিমানে বঙ্গবীর যেন তার মর্যাদা নষ্ট না করেন। আমরা কোনভাবেই চাই না আমাদের গর্বের সেই কাদেরিয়া বাহিনীর অধিনায়কের গায়ে কোন কাদা লাগাতে। হাসিনা, খালেদা সহ আওয়ামী লীগ, বিএনপি যত নেতা আছে, সবাইকে বাঙালি একদিন ভুলে যাবে, ইতিহাসে তাদের স্থান হবে কোনার এক চিপা চাপায়। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী থাকবে সর্বাগ্রে, সবার উপরে, বাঙালির বীরসত্ত্বার এক উদাহরণ হয়ে। হে বঙ্গবীর, দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। আমরা আপনার মত বীরকে হারাতে চাই না, আমরা চাই আপনি সব কিছুর উর্ধ্বে থেকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক নক্ষত্র হয়ে থাকুন, যার বীরত্বের গল্প একশ বছর পরেও এ দেশের মানুষ গর্ব করে বলবে। কোনরুপ কালিমা যেন আপনার এ মহান ভূমিকারে স্পর্শ না করে, কেউ যেন আপনাকে নিয়ে কোন বিতর্কমূলক কথা না বলতে পারে। আপনি হাজার বছর ধরে বেচে থাকুন বাঙ্গালীর বীরত্বের উদাহরণ হিসাবে, আপনি হাজার বছর ধরে জ্বলজ্বল করুন বঙ্গমাতার বাঘ্রশাবক হিসাবে। আপনি হাজার বছর ধরে এই বঙ্গের বীর হয়ে থাকুন, থাকুন এ জনপদের, এ মাটির বঙ্গবীর হয়ে।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।