যতোটুকুই দাওনা আমায়,ভেবোনা তাতেই সব হয়
যতোটা না আমি নিতে পারি,তারচেয়েও অনেক গুণ আমি দিতে পারি,
তুমি হয়তো দিচ্ছো,কিন্তু তাতে আর যাই হোক ভালোবাসা নেই
আর তাই বলছি, তোমার আমাকে কিছুই দেবার দরকার নেই
আমার যা দরকার তা দেবার সাধ্য তোমার নেই।
তুমি দাও আমাকে মিষ্টি হাসি,কিন্তু অবজ্ঞা মিশিয়ে
কি করে বলি? সে হাসি বিষাক্ত লাগে আমার কাছে
সব সময় অহমিকা পুষতে পুষতে তুমি ভুলেই গেছো আন্তরিকতা কাকে বলে!
কোন আন্তরিকতার সম্পর্ক কি করে রাখতে হয়
তা তুমি একে বারেই ভুলে গেছো!
হয়তো জানতেও চাওনি কখনো!
তাই তো কারো আন্তরিকতা,উদারতা তোমার কাছে 'স্বার্থের ভাব' মনে হয়!
আমি ক্লান্ত হয়ে যাচ্ছি!আমি অবাকও হচ্ছি!
মাঝে মাঝে নিজের অজান্তেই,ঠিক একই আচরন আমিও তোমার সাথেই করছি!
বিরক্ত হয়ে মাঝে মাঝে আমিও তোমার সুরেই তোমাকে বলছি!
অথচ আমি জানি,তুমি কোনদিনও পারবে না আমার প্রাপ্য শোধ করতে
আমাকে বিনিময়ে ঠিক একই ভালোবাসা দিতে!
কষ্ট সইবার সাধ্য আমার আছে
তাই ভেবো না,দিতে পারো যত খুশী কষ্ট!
তবুও করুনা করতে এসো না,অহমিকা আর অবজ্ঞা মিশ্রিত
ভালোবাসা দিতে এসো না!
আমি অপেক্ষায় আছি,কবে দূরত্ব তৈরী করতে পারবো!
ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাবার আগেই কবে পালাতে পারব!
আমি চাই না,তোমার অহংকার দেখতে
চাই না নিজের অপমান সইতে,
আমার সারল্যের সরলরেখা কে বাঁকাতে চাইনা
নিজের উদারতাকে ক্ষুদ্র করতে চাইনা।
তুমি জানো,আমি পারবো না স্বার্থপর হতে তোমার প্রয়োজনে
তাই ঘুরে ফিরে,কষ্ট দেবার পরেও ঠিকই ফিরে আসো!
মায়া যদি মন থেকে একবার জন্মায়,সে মায়ার টান ভুলে থাকা সহজ নয়
আর আমি তো ক্ষনে ক্ষনেই আটকে যায় হাজারো মায়ার টানে
তাই তুমিও পারো,তোমার প্রতি মায়ার বিনিময় বুঝে নিতে!
কড়ায় গন্ডায় নিজের স্বার্থ আদায় করে নিতে!
আমি সরে যাচ্ছি তোমার বলয় থেকে
তোমাদের বলয় থেকে,
বিশাল রাজ্যে কোথাও না কোথাও আমি থাকবো
তবে তোমার এবং তোমাদের ছায়াপথ থেকে অনেক দূরে!
এতোটা দূর,যেনো আমি ঠিকই দেখি তোমাদের রোজকার আবর্তন
কে কোথায় আছো কেমন!,কার কখন কি প্রয়োজন
সবই থাকবে,সবাই থাকবে,শুধু থেকেও থাকবো না আমি
কারন,শুধু কারো প্রয়োজনে হতে চাইনা দামী!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


