আমি ভেবেছিলাম কেউ বোধহয় খেয়াল করেনি,যে দেখতে দেখতে 'শুকনোপাতার ধ্বনি' সামুতে দুই বছর পূর্ণ করে ফেলেছে...
কিন্তু আর কেউ না দেখলেও প্রিয় ব্লগার 'কস্কি' ভাই ঠিকই তা খেয়াল করেছেন!
আমার ব্লগিং জীবনের শুরুটা অন্য ব্লগে হলেও এই জগতের খুব সুন্দর কিছু সময় আমি পার করেছি সামহোয়্যার ইন ব্লগে...
এখানে এসে পেয়েছি কিছু অসাধারন মানুষদেরকে,যাদের অনুপ্রেরনা আর ভালোবাসা-আদর আজকে এই পর্যন্ত আসতে অনেক অনেক ভূমিকা রেখেছে। নাম বলে হয়তো শেষ করতে পারবো না,কিন্তু আমার ছোট্ট জগতটাতে তাদের জন্য আন্তরিক দোয়া আর ভালোবাসা সব সময়ই থাকবে...
আমি সেদিন একটা ওয়েবসাইটে বলছিলাম,যে ব্লগ এমন একটা জায়গা এখানে কেউ শিখতে চাইলে অনেক কিছু শিখতে যেমন পারবে তেমনি আবার অনেক কিছু শিখাতেও পারবে। আমি অবশ্য শিখতেই পছন্দ করি!
আলহামদুলিল্লাহ,'শুকনোপাতা' দেখতে দেখতে এই ব্লগে আজ এতো গুলো দিন পার করেছে এ ব্লগের সবার আন্তরিক ভালোবাসা আর অনুপ্রেরনা নিয়ে,সেই জন্য সবাইকে জানাই 'শুকনোপাতার' তরফ থেকে অনেক অনেক অনেক ধন্যবাদ...
যদিও মনে হচ্ছে এই সেদিন রেজি করলাম,৭দিনের জায়গায় ১০দিনেরও বেশি অপেক্ষার পর নিরাপদ ব্লগার হলাম...এই সেদিন ১বছর পূর্ণ করলাম!
কতো শত মজার মজার অনুভূতি জমা হয়ে গেছে...
সবার কাছে অনেক অনেক দোয়া আর আন্তরিক ভালোবাসা সেই সাথে অনুপ্রেরণা চাইছি...
২য় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে আমার প্রিয় শিউলী ফুলের শুভেচ্ছা জানাচ্ছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


