এই দেখুন না আমি এখন, গাধার পিঠে বসা
ডানে বললে বায়ে চলে, কী যে আজব দশা
সামনে বললে পেছন হাঁটে, পেছন বললে সামনে
ভাবছি বসে এই গাধাটার, পোষ মানাবো ক্যামনে
বলল দাদা, বাজার থেকে, আনতো কিনে মুলা
লাঠির আগায় মুলা বেধে, নাকের ডগায় ঝুলা
চলছে গাধা পানির মতো, তাকিয়ে মুলার দিকে
এই গাধাটার সুনাম এখন, গাঁয়ের চারিদিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


