somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার : উদ্যোগটা নিতে হবে সরকারকেই

৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, একটি আশার কথা শোনানোর জন্য। যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশ নেওয়া অভিপ্রেত নয়, সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা, এটা আশার খবর বৈকি!
কিন্তু বিনীতভাবে জানাতে চাই তাঁর পরের কথাগুলোর সঙ্গে একমত হতে পারছি না। তিনি বলেছেন, যুদ্ধাপরাধী কারা, সেটা স্থির করতে না কি সমস্যা আছে! এ তো ঠিক জামাতীদেরই কথার প্রতিধ্বনি!
তিনি আরো বলেছেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি এগিয়ে আসে, তিনি স্বাগত জানাবেন। কিন্তু বিশ্ব জুড়ে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করার ক্ষেত্রে ব্যক্তি বা সংগঠন নয়, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হয়। সেটাই নিয়ম। এমনকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির পক্ষ থেকে মামলা দায়ের করারও কোনো সুযোগ নেই, যদ্দূর জানি এই উদ্যোগ নিতে হলে বাংলাদেশের সরকারকেই নিতে হবে।
আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের চিহ্নিত করে নিজেই ব্যবস্থা নিতে পারে, তাহলে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করতে কেন পারবে না?
উদ্যোগটা আসলে নিতে হবে ফখরুদ্দীন আহমেদ আর তাঁর সরকারকেই। ব্যক্তি পর্যায়ে মামলা দায়ের করলে সেই মামলার পরিণতি যে শেষ পযর্ন্ত বঙ্গবন্ধু হত্যা মামলার মতো হবে না, সেটা কে বলতে পারে?
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে নিজের উদ্যোগে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ওই বিচার শেষ না করে প্রচলিত বিচার পদ্ধতিতে আস্থা রেখেছিল। তার ফল কি ফল হয়েছিল সেটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি। দশ বছরেও শেষ হচ্ছে না মামলা, আইনি ভাষায় আমরা বলতে পারছি না কে বা কারা ছিল খুনী।
ওই ফাঁক-ফোকড় দিয়ে একাত্তরের খুনীদেরও আরো খানিকটা সময় দেওয়ার ভুল করা কোনোভাবেই উচিত হবে না।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×