somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরোপের পিরামিড!

০৭ ই মে, ২০০৬ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিরামিড শুনলেই মনে পড়ে মিশরের কথা। নীল নদের তীরের ওই অসাধারণ স্থাপত্যকীর্তিগুলির কথা কে না জানে! কিন্তু এবার বোধ হয় পিরামিড নিয়ে নতুন করে ভাবার দিন এলো। খ্রিস্টের জন্মের আড়াই হাজার বছর আগে (নির্দিষ্ট করে বললে 2700 খ্রিস্ট পূর্বাব্দে) মিশরের তৃতীয় রাজবংশের আমলে তৈরি করা হয়েছিল প্রথম পিরামিড, এখন পর্যনত্দ প্রচলিত বিশ্বাস এ রকমই। কিন্তু সম্প্রতি এক বসনিয়ান আর্কিওলজিস্ট দাবি করেছেন, তার অনেক আগেই তৈরি হয়েছিল প্রথম পিরামিড। তাও আবার খোদ ইউরোপের মাটিতেই!
সেমির ওসমানাজিচ নামের এই শখের আর্কিওলজিস্ট দীর্ঘদিন ধরেই কাজ করছেন পিরামিড নিয়ে। তবে মিশরের পিরামিড নয়, তার দু হাজার বছর পরে তৈরি হওয়া মেসোআমেরিকান বা লাতিন পিরামিড নিয়ে। গত বছরের এপ্রিল মাসে তার জন্মভূমি বসনিয়ার ছোট্ট শহর ভিসোকোর নগর জাদুঘরপ্রধান সেনাদ হদোভিচ তাকে প্রথম জানান, এই শহরের পাশের একটি পাহাড়ী উপত্যকার খবর। স্থানীয় অধিবাসীরা এই ভিসোসিকা পাহাড়কে পিরামিড নামেই ডাকে। ওসমানাজিচ ওই উপত্যকায় গিয়ে আবিস্কার করলেন সত্যিই পাহাড়টির আকৃতি পিরামিডের মতো। তারপর থেকেই এ নিয়ে ব্যাপক গবেষণায় নেমে পড়েন তিনি। আর সেই সব গবেষণার হাত ধরে তার প্রাথমিক বক্তব্য, ভিসোকোর ওই পাহাড়েই চাপা পড়ে আছে বিশ্বের প্রাচীনতম পিরামিড! তাঁর বিশ্বাস, খ্রিস্টের জন্মের 12 হাজার বছর আগেই এই অঞ্চলে বসবাসকারী ইলিরিয়ান জনগোষ্ঠী নির্মাণ করেছিল এই বিস্ময়কর স্থাপত্য।
ওসমানাজিচের এই তত্ত্ব অবশ্য এখনো প্রমাণের অপেৰায়। বিভিন্ন দেশের খ্যাতিমান আর্কিওলজিস্টরা তো বটেই, এমনকি খোদ তার নিজের দেশের সারায়েভো বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা পর্যনত্দ বলছেন, এত আগে এই অঞ্চলে মানুষ বসতির ভাবনাটাই অবানত্দর।
তবে এই তত্ত্ব সত্যি হোক না হোক, গত এক বছরের চেষ্টায় গত মাসে শুরম্ন হওয়া উৎখননে যে রকম আভাস পাওয়া যাচ্ছে, তাতে এটি অনত্দত বিশ্বের সবচেয়ে বড় পিরামিডের স্বীকৃতি পেতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। বিশ্বের সবচেয়ে উঁচু পিরামিড হিসেবে পরিচিত খুফুর পিরামিডের চেয়ে এটি উচ্চতায় অনেক ছোট, এক তৃতীয়াংশ। কিন্তু আয়তনে এখন পর্যনত্দ সবচেয়ে বড় বলে স্বীকৃত মেক্সিকোর চলুলা পিরামিডের চেয়ে এটি প্রায় দ্বিগুন!
এ বিষয়ে আরো আগ্রহ থাকলে দেখে নিতে পারেন এই ওয়েব সাইটগুলো:http://www.piramidasunca.ba/indexeng.htm
http://www.bosnian-pyramid.com/

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×