কি-বোর্ডের কোনো বোতাম নষ্ট হলে করণীয়
০৪ ঠা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিভিন্ন কারণে কম্পিউটার কি-বোর্ডের নির্দিষ্ট কোনো একটি বা একাধিক বোতাম (কি) নষ্ট হতে পারে।কিন্তু সেই বোতামের বিকল্প বোতাম যদি না থাকে,তাহলে কি-বোর্ডের পরিবর্তন ছাড়া কোনো গতি থাকে না।তবে একটি সফটওয়্যার ব্যবহার করে নষ্ট বতামের বিকল্প হিসেবের অন্য কোনো বোতামের ব্যবহার করা যেতে পারে। এ সফটওয়্যারটির নাম শার্প-কি।
শার্প-কি সফটওয়ার দিয়ে ব্যবহারকারি চাইলে অন্য যেকোনো বোতামের অবস্থান (Map) পরিবর্তন করে বিকল্প কি হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ, কি-বোর্ডের বোতামটি রিম্যাপিং করে উইন্ডোজে বসাতে হবে। এ ছাড়া নির্দিষ্ট কোনো বোতাম ইচ্ছামতো পরিবর্তন বা নিস্ক্রিয় করে রাখা যেতে পারে। মাত্র ২২ কিলোবাইটের (আনজিপ করার পর ৮৫) এই মুক্ত সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত ও পাওয়া যাবে। ধরা যাক, আপনার কি-বোর্ডের ব্যাকস্পেস (Backspace) বোতামটি নষ্ট হয়ে গেছে। আপনি চাইছেন ডানের কন্ট্রোল বোতামকে ব্যাকস্পেস হিসেবে ব্যবহার করবেন। এ জন্য সফটওয়্যারটি চালু করে অফ (Off) বাটনে ক্লিক করতে হবে। এবার বাঁ দিকের Map this key (Form key) প্যানেল ডানের কন্ট্রোল বোতামটি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের to this key (to key) প্যানেল থেকে ব্যাকস্পেস (Backspace) কি নির্বাচন করতে হবে। বোতাম নির্বাচনের সহজ উপায় হচ্ছে প্যানেলের নিচের Type Key বাটনে ক্লিক করে ওই কি চাপলে ওই কির নাম চলে আসবে। এবার Ok করলেই হবে। কোনো কি বন্ধ করতে চাইলে ডানের সবচেয়ে উপরে Turn key off নির্বাচন করতে হবে। এবার Ok বাটনে ক্লিক করলে Sharp Keys এর তালিকায় যুক্ত হবে। এভাবে আপনি আর বোতাম যুক্ত করতে পারেন। সবশেষে রেজিষ্ট্রিতে পরিবর্তন সেট করতে Write to registry বাটনে ক্লিক করলে একটি ম্যাসেজ আসবে। এবার কম্পিউটার বন্ধ করে আবার চালু করতে হবে
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন