somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০০ বছরে পা দিল কোকাকোলার বোতল :

১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে নানান ধরনের পানীয় আছে। সবগুলোর নাম তো আমরা কেউই জানিনা। কিন্তু সারা বিশ্বে কোকাকোলার নাম শুনেনি এমন লোক হয়ত পাওয়াই যাবে না। কোকাকোলা যুগ যুগ ধরে এর জনপ্রিয়তা ধরে রেখে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ২০০ টির বেশি দেশে কোকাকোলার পণ্য বাজারজাত করা হচ্ছে।

কোকাকোলার আবিষ্কারক এর প্রচার শুরু করেছিলো মাথা ব্যাথা ও দুর্বলতার ওষুধ হিসেবে।

প্রথম কোকাকোলার দাম ছিলো মাত্র ৫ সেন্ট।

কোকাকোলা নামকরনের প্রবর্তক ফ্রাঙ্ক রবিন্সন। cocain এবং cola nut থেকে কোকাকোলার মূল উপাদান সংগ্রহ করা হয় তাই এর নাম হয় কোকাকোলা।

এখন পর্যন্ত উত্পাদিত কোকাকোলার ৮ আউন্সের বোতল সবগুলোকে যদি পাশাপাশি এক মাথার সাথে আরেক মাথা লাগিয়ে শেকলের মত করে রাখা হয় তাহলে অন্তত ১০০০ বার চাদে আসা যাওয়ার সমান লম্বা হবে।

একই ভাবে এ যাবত কালে উত্পাদন হওয়া সব কোকাকোলার চেইন বানালে পুরো পৃথিবী ৪০০০ বারের বেশি ঘুরে আসা যাবে।

এখন পর্যন্ত উত্পাদিত কোকাকোলার সব বোতল যদি মানুষের মাঝে বিলি করা হয় তাহলে প্রত্যেকে ১০০০ টির বেশি বোতল পাবে।

পুরা বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় ৮০০০ গ্লাসেরও বেশি কোকাকোলা খাওয়া হয়ে থাকে।

এ যাবত কালে উত্পাদিত সব কোকাকোলা ঢেলে যদি একটি সুইমিং পুল বানানো হতো তাহলে সেটা দৈর্ঘ্যে প্রায় ৩০ মিলোমিটার ও প্রস্থে ১৫ কিলোমিটার হতো। এর গভীরতা হতো ২০০ মিটার। এই সুইমিং পুলে প্রায় হাফ বিলিয়ন মানুষ গোসল করতে পারতো।

নিখুঁত বক্রতা আর নিজস্ব বৈশিষ্টের কারণে কোকাকোলার বোতলটি ক্রেতাদের মন কেড়েছে এর জন্ম থেকেই। এখন এটি একটি দেশের সামাজিক ইতিহাস, চলচ্চিত্র, সৌকর্য এবং চারুকলায় গ্লোবাল আইকনে পরিণত হয়েছে। আর এ বোতলটি পা দিল ১০০ বছরে।
১৯১৫ সালের ১৬ নভেম্বর জন্ম নেয়া কোকাকোলা বোতলটি টেরে হাউট ইন্ডাস্ট্রির রুট গ্লাস কোম্পানির সৃষ্টি। নিজস্ব ঐতিহ্য ধরে রেখে এ বছরই পা দিল ১০০ বছরে।
কোকাকোলা তার প্যাকেজ ডিজাইনের জন্য শুরু করেছে গ্লোবাল ক্যাম্পেইন ২০১৫। যাতে জড়িত করা হয়েছে বিশ্বের খ্যাতনামা তারকা এলভিস প্রিসলি, মেরিলিন মনরো, এবং রে চার্লস-কে।
কোকাকোলা ব্রান্ড কোক ছাড়াও আরো প্রায় ৩৫০০ রকমের বেভারেজ তৈরি করে। প্রতিদিন অন্তত ৩টা করে বেভারেজ খেলেও সবগুলোর স্বাদ নিতে আপনার ৩ বছরেরও বেশি সময় লাগবে।

[ তথ্য সংগ্রহ : ইন্টারনেট ]
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিতীয় তলার মানুষ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৩

আমাকে সবাই সম্রাট বলে ডাকে।
নামটা আমি নিজে রাখিনি।
নাম মানুষকে দেওয়া হয়—যাদের কেউ মনে রাখে।

সম্রাট শাসন করে।
আমি শুধু অধিকার করে নিয়েছিলাম—
কারও না থাকা জায়গাগুলো।

আমি ভবঘুরে—এই শব্দটা মানুষ ব্যবহার করে
নিজেদের অপরাধবোধ ঢাকতে।
কারণ... ...বাকিটুকু পড়ুন

ভৌতিক নয় গোয়েন্দা কাহিনী বলা যেতে পারে

লিখেছেন রাজীব নুর, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৬



আমি গভীর ঘুমে। ঘুম আসে ক্লান্তি থেকে।
সাধারনত অপরিচিত জায়গায় আমার একেবারেই ঘুম আসে না। অথচ এই জঙ্গলের মধ্যে পুরোনো বাড়িতে কি সুন্দর ঘুমিয়ে গেলাম। পাহাড় ঘেষে ঠান্ডা... ...বাকিটুকু পড়ুন

জোকস্ অফ দ্যা-ন্যাশান!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ঢাকা থেকে কুয়াকাটা যেতে এখন পদ্মা সেতু, পায়রা সেতুসহ ৯–১০টা সেতু পার হতে হয়। ভয়ংকর ব্যাপার! একের পর এক সেতু! মানুষ আর ফেরিতে কষ্ট পায় না, ২৪ ঘণ্টা নষ্ট করে... ...বাকিটুকু পড়ুন

খেলাধুলা কি পেটে ভাত দেয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫২


যখন এই ব্লগটি লিখতে বসেছি, তখন বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিশাল কেলেঙ্কারি বেঁধে রয়েছে। এক শ্রেণির ভুয়া জাতীয়তাবাদীদের চক্করে পড়ে আবেগী জনগণ হাততালির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের মুখে... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

লিখেছেন নতুন নকিব, ২১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৮

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

ছবি সংগৃহিত।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক বাস্তবতার মধ্য দিয়ে। দীর্ঘ এক... ...বাকিটুকু পড়ুন

×