দিনগুলো হারিয়ে যায় আমাদের
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তবতার গভীর সমুদ্রে হারিয়ে যায় আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো।দায়িত্ববোধ আর ব্যস্ততায় হয়ে ওঠা হয়না রাত করে বাড়ি ফেরা পথের কোন কবি অথবা কাধে গীটার নিয়ে ঘুরে বেড়ানো ভবঘুরে গায়ক।দায়িত্বশীল পিতা অথবা বাধ্য সন্তান হয়ে আমরা প্রতিদিনকার কাজে ডুব দেই।প্রেমিকার অন্ধ প্রেমিক হয়ে নানা কাজের জবাবদিহি করাটাও আমাদের প্রতিদিনকার এক গুরুত্বপূর্ণ কাজ।
যানজটে স্থবির এই শহরে দ্রুত ছুটে চলার আকুল মিনতি নিয়ে নাক চেপে ডাস্টবিনগুলোকে পাশ কাটিয়ে যাই প্রতিদিন।কিছুদূর পরপর রিক্সাওয়ালা আর ভদ্দরলোকদের খিস্তি আওড়ানো শুনি মনযোগ দিয়ে।যে পারছে অন্য জনের মায়ের সন্তানের সংখ্যা বৃদ্ধি করছে।আবার সেই দ্রুত ছুটে চলার তাড়নায় আমাদের ছুটতে হয়।
মাসের শেষের দিকে আমাদের শূন্য পকেট নিয়ে হা হুতাশ করা।বেদনাক্রান্ত মন নিয়ে কখনোবা শেরাটনের রাস্তার এপাড় থেকে ওপাড়ের সাইনবোর্ড দেখেই মাতাল অনুভূতি অনুভব করা।ক্লান্ত শরীরে বাড়ি ফেরা।বিছানায় শুয়ে ঘুমের জন্য অপেক্ষা।রাত যখন শেষ হয়ে আসে ঠিক তখনই হুট করে অচেতন হয়ে প্রতিদিনকার ছোট ছোট স্বপ্নগুলোকে বিদায় জানাই আমরা।এভাবেই আবার নতুন করে দিন শুরু করার অপেক্ষায় কেমন করে যেন দিনগুলো হারিয়ে যায় আমাদের......
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন