somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন আর মিথ্যের মাঝামাঝি

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে, ঐ ছেলেটা, তোমাদের গতিময়তা খুব অপছন্দ করত। সে কি চাইত জানো? সে মাছ ধরবে! ওই দূর সমুদ্র কিংবা নদীতে, একটা ছোট্ট নৌকা করে সে মাছ ধরতে যাবে। সঙ্গী হবে হারিকেন, হুমায়ুনের মধ্যবিত্তের উপন্যাস, ছিপ, বড়শি! আর হয়তবা এক বোতল দেশী সস্তা মদ!

ঐ যে, ঢ্যাংঢ্যাঙ্গা ছেলেটা, তোমাদের শহুরে যানজট খুব অপছন্দ করত। ব্যস্ত ট্র্যাফিক জ্যামে বসে চেনা শহরে অচেনা মফস্বলের কথা ভেবে সুখী হত! চলতি গাড়ির হর্ন কে সে ভেবে নিত সন্ধ্যেবেলার ঝিঁঝিঁর ডাক! নেটোয়ার্ক খুব অপছন্দ ছিল তার, সে ভাবত তার ঘুম ভাংগবে মোরগের ডাকে, কুক-রু-কুক!!!
স্নুজ দেয়া এলার্মকে সে এক প্রকার ঘৃণা করতে শিখে গেছে!

ওই যে, দুখী দুখী চেহারার ছেলেটা, সে কিন্তু খুব ফূর্তিবাজ ছিল, সে ভালোবাসত ক্যাম্পফায়ারে ঝলসানো মুরগী, সেই সাথে বেসুরো গীটারের নিরর্থক বিরহ! সে চাইত ভোরের খোলা আকাশে তারা গুনতে গুনতে ঘুমিয়ে যেতে! হয়ত জোছনারা তাকে ঘুমাতে দিত না!

ওই যে নাক উচু, ভ্রু কোচকানো ছেলেটা প্রতিদিনের খবরের কাগজের আড়াল চাইত, তার আর ভাল লাগত না সেইসব নোংরা রাজনীতি, কিংবা পরকীয় আত্মহত্যা! তার ভাবনা ছিল নির্মলেন্দু গুণের কবিতার মত, তার দরজা খোলার অপেক্ষায়, তার আশায় কেউ বসে থাকবে, দেরি হলে অভিমান করবে, গাল ফুলিয়ে রাগ দেখাবে!

ঐ যে, প্রেমিক ছেলেটা, পাহাড় খুব ভালবাসত, হয়ত সে নিজেকে পাহাড়ী ভাবত, সে ভিজতে চাইত পাহাড়ের কুয়াশায়, কিংবা চাইত অভিমানীর উপর করা রাগের প্রকাশ সে চিৎকার করে পাহাড়ের গায়ে ফেরত দেবে! অবশ্য অভিমানী পর্যন্ত তা এখন আর পৌছায় না, অথবা সেও রাগ করতে ভুলে গেছে!

ওই যে, বখাটে ছেলেটা, যে তোমাকে ভালোবাসত, তোমাকে জোর করে চুমু খেত, সে এখন আবেগশূন্য হয়ে গেছে। হারিয়ে গেছে এই চেনা শহর থেকে, পালাচ্ছে এই জীবন থেকে কিংবা নিজের থেকে! তোমাদের এই শহর বড় প্রতারক! তোমাদের মিথ্যের বেসাতি তাকে হত্যা করেছে!
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×