ফিরে আসি, ফিরে আসতেই হয় !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কিছুদিন কাটলো অলক্ষ্যে, তন্দ্রায়, তমসায়
কিছুদিন প্রদীপের অল্প আলোয়, ছিড়ে খুঁড়ে শহর এক, দেখেছি অদ্ভুত
জটিল জঘন্য যতো জালিকা বানায়-
জড়ায় বেদনার জড়োয়া সোপানে।
কিছুদিন মেঘের কাছ থেকে দূরে থেকে দেখলাম
কী প্রবল তোমার প্রয়োজন
রয়ে গেছে সর্বত্রই
জীবনের জটিল সব, ভাঙণে, প্লাবনে!
কিছুদিন অন্য আলোর রথে ভেসে চিরচেনা শহর আমার
ইদানীং অচেনা লাগে খুব
নিঃসংশয়ে বুঝে ফেলি এই মৃত্তিকা, এই অলিগলি, এই হাতের স্পর্শ
কোনটাই তোমার মতো নয়-
অগুণতি জটিল ধাঁধার শেষে
যেভাবে পেয়েছি সমাধান, সহস্র, তোমাতেই-
সেভাবে পারে না আর আকাশ পাঠিয়ে দিতে, নিমিষেই
ভ্রান্ত আলোর মাঝে কোন চকচকে যাদুময় পরিণতি!
ফিরে আসি তাই, দেখো বারবার, আসবোনা বলেও
তোমার বৃষ্টি-শেষের আকাশেই ফিরি
অন্য আকাশ জুড়ে অচেনা ঘুড়িদের অদ্ভূত
অজস্র ঘড়ঘড়ে ওড়াওড়ি-
বকাট্টা অস্থির এক জীবন
ভুলের নাটাই দিয়ে ওড়ানো শেষ হলে
একমুঠো শ্বাস
একটি নিবিড় চাওয়ার কাছেই পুনরায় ফিরে আসি,
একটি দ্বিধার দেয়াল দুহাত দিয়ে ঠেলে
জমানো ক্যাকটাস ছুঁড়ে ফেলে
চোখ রাখি তোমার অপেক্ষারত গোলাপের দিকে,
কিছু ফুল, কিছু অপেক্ষা, এতোটা জমিয়ে রাখো বলেই
ফিরে আসি,
ফিরে আসতেই হয়!
...............................................................
২৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।