somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখপাখি

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরের প্রথম দিন। ঘর থেকে বেরিয়েই কি করবে না করবে ঠিক করতে পারল না রাকিল। রেশমার সাথে দেখা করার সুযোগ নেই। ঢাকাতে বেড়াতে গেছে মামার বাসায়। ঘুরাঘুরির সাথে ফেসবুকে যমুনা ফিচার পার্কে তোলা একটার পর একটা ছবি আপলোড দিচ্ছে রেশমা। মেয়েটা পারেও, ভাবল রাকিল। সুমনদের কল করবে সেই সুযোগ নেই দল বেধে সবাই হাটাজারী গেছে বনভোজনে। কি করবে ভাবতে ভাবতে একটা চা দোকানে ঢুকল। নামঃ সৌদিয়া স্টোর। বাংলাদেশের মানুষের এত সৌদি প্রেম কেন উত্তর খুজে পায় না রাকিল। অথচ এই সৌদি আরবই বাংলাদেশ কে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল ১৯৭৫ সালে। তাও আবার ১৬ই আগস্ট, শেখ মজিবুর রহমান সাহেব স্বপরিবারে নিহত হবার ঠিক পরের দিন। যাই হোক কিছুটা আক্ষেপ নিয়েই দোকানে গিয়ে বয়কে বলল , মামা এককাপ চা দাও তো। চা খেতে খেতে চারপাশে তাকিয়ে দেখে খদ্দের মাত্র তিন জন আর চার জন লোক হোটেলের ক্যাশ টেবিলকে ঘিরে দাঁড়িয়ে উপরের তাকে রাখা টেলিভিশনে রেসলিং দেখছে আর মুখ দিয়ে আওয়াজ করছে,
- মার শালারে
- একদম ঠিক্যাছে
- বেকুব নাকি ?
- গফুর ভাই টিভির সাউন্ডটা একটু বাড়িয়ে দেন।

বোঝা গেল চায়ের দোকানদারের না গফুর। স্ট্রাইপের একটা পলো গেঞ্জি সাথে গ্রামীন চেক লুঙ্গি। বর্তমানে তার দুনিয়াদাড়িতে কোন খেয়াল নেই, আশে পাশের কিছু সঙ্গী দর্শক নিয়ে সেও পুরোদমে রেসলিং দেখছে আর মাঝে মাঝে ক্যাশ টেবিলে বাড়ি দিচ্ছে। অবাক হয়ে গফুরের কান্ডকারখানা দেখেছে রাকিল। চা খাওয়া শেষ। একজন খদ্দের উঠে গিয়ে বিশটাকা দিল তাই ডয়ারে রেখে দিল। বয়কে জিজ্ঞেসও করল না কত টাকা এসেছে।
গফুরের মত পাবলিকদের অদ্ভুত সুখী জীবন, ভাবল রাকিল। হয়ত বাসায় বসে গফুর মিয়া টিভিতে রেসলিং দেখছে, এমন সময় গফুর মিয়ার স্ত্রী রাহেলা বেগম এসে বলল , ওগো বাজার শেষ, লবণও আনতে হবে, তেলও প্রায় শেষ পর্যায়ে মনে করে একবতল তেল নিয়ে এসো। কল্পনাতে ভাবল রাকিল। আর গফুর মিয়া বলবে ঠিক আছে , আতপর আবার রেসলিং দেখায় মনোনিবাস করবে। সুখী হবার জন্য গফুর মিয়াদের মরিসাস যাবার স্বপ্নতো দূরে থাক বছরে একবার স্বপরিবারে কক্সবাজারও বেরাতে যায় কিনা সন্দেহ। তারপরও এরা সুখী। চাহিদার সাথে সুখের সম্পর্ক অতি গভীর। চাহিদা বাড়ার সাথে সাথে সুখপাখিও ঊড়ে চলে যায় কল্পলোকের দেশে।

--------আধুনিক মহাপুরুষ ‪ (১-১-২০১৬ ইং)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×