somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসম প্রেম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- তুলতুল, এই তুলতুল
শুনেই মেজাজ গরম হয়ে যায় টুটুলের।
-খবরদার আমাকে তুলতুল ডাকবে না।
- একশবার ডাকব, তুলতুল কত সুন্দর নাম, শুনতেই তো আদর লাগে, গাল টেনে দিতে ইচ্ছে করে।

টুটুলের অধিক শোকে পাথর হবার দশা। এলিজাপুর সামনে টুটুল সবসময়ে চুপসে থাকে।
এলিজারা টুটুলদের বাসার ছাদ সংলগ্ন চারতলার ভাড়াটিয়া। এলিজা ফার্স্ট ইয়ারে পড়ে আর টুটুল সবে নাইনে। টুটুল আগে ছাদে বসে মনের সুখে গীটারে সুর তুলত। মনযোগী শ্রোতা ছিল একমাত্র পোষা ময়না "বিনু"। এলিজারা ভাড়াটিয়া হিসেবে আসার পর থেকে সবকিছু বদলে গেল। একদিন দেখা গেল টিয়া পাখির খাচার দরজা খোলা। টুটুল একশ ভাগ নিশ্চিত যে এলিজাই এই ফাজলামিটা করছে। শুধুকি তাই তাকেও টুটুল থেকে তুলতুল ডাকা শুরু করেছে। মেয়েটার মাথা পাগলামিতে ভরা। সারাদিন শুধু হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে। যেসব মেয়ে হুমায়ূন আহমেদ ছাড়া কিছু বুঝে না তারা কিঞ্চিত ছিঁচকাঁদুনে টাইপের হয়। হুমায়ূন আহমেদকে নিয়ে উলটা পালটা কথা বললে এরা রাগ করে বয়ফ্রেন্ডের এর সাথে সম্পর্ক পর্যন্ত নস্ট করতে প্রস্তুত থাকে। টুটুলে খুব ইচ্ছে করে ইলিজা নামের সাথে একটা "ন" লাগিয়ে ডাকতে। সাহসে কুলায় না। একটু উনিশ বিশ হলেই মনে করিয়ে দেয়, " এই আমি তোর দুই বছরের বড়"।

এইতো সেদিন যখন টিয়া পাখিটাকে ছেড়ে দিয়েছিল সেদিন টুটুল রাগ করে বলেছিল
- তুমি , আমার টিয়া পাখিকে ছেড়ে দিয়েছ কেন?
- কই নাতো , আমিতো কিছু করিনি।
- তুমি না করলে কে করবে?
- করলে করছি , তো ?
- তুমি একটা ... কথা আটকে গিয়েছিল টুটুলের
অমনি এলিজা বলে উঠে;
- এই, সম্মান করে কথা বলবে আমি তোর দুই বছরের বড়...

একদিন ছাদের কোনায় টুটুল গান গাইছিল,
---♪♫একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে ♪♫

অমনি এলিজা এসে বলল
-বাহ তুলতুল, তোমার গানের গলা তো বেশ।
আর সেইদিন থেকে টুটুল হয়ে গেল এলিজার তুলতুল।
ভাগ্যিস টুটুলের স্কুলের কেউ ব্যাপারটা জানে না , নাহলে টুটুল শান্তিতে স্কুলে যেতে পারত না।
আজতো এলিজা সরাসরি তাকে গাল টেনে দেয়ার কথা বলল, টুটুল বিহ্বল হয়েগিয়েছিল। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। তারপর থেকে টুটুল এলিজা থেকে একশ হাত দুরে আছে ,নতুবা তার দুর্বলতা টের পেয়ে যেতে পারে তার কল্পনায় বাস করা ফাজিল মেয়ে "এলিজান"।

ছবিঃ সংগৃহীত
শাহ্‌ এস. সানি
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×