somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব লোকে কয় লালন কি জাত সংসারে ?

০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিক্সাওয়ালা ফজলু আরাম করে চা খাচ্ছে , তার অন্য হাতে বেনসন।
এক চুমুক চা খাচ্ছে এক টান সিগেরেট খাচ্ছে আর খানিক বাদে বাদে হাতের
সিগেরেটের বেনসন লিখাটার দিকে তাকাচ্ছে।
ফজলু সিগেরেটের শেষ টান দিয়ে ফিল্টারটা বিরক্তি ভরে দূরে ছুড়ে দিয়ে
ইমন হায়দারকে (যিনি পেশায় একজন সাংবাদিক ) বললেন ভাইজান আরেকটা বেন্সন দেন,
একটা খাইয়া জুইত পাই নাই।ইমনের বিরক্তি বাড়িয়ে দিয়ে আরেকটা সিগেরেট খেল ফজলু?

সিগেরেট শেষ করে বলল,
- ভাইজান কেন্ আইছেন আমার কাছে ? এখন আমার খ্যাপের টাইম। জলদি কন।
-- তোমার নামতো ফজলু, লোকজন তোমাকে গানপাগলা ফজলু বলে তাই না ?
- হ ভাইজান আমি ফজলুদ্দিন। লোকজন আমারে গানপাগলা ফজলু কয়।
কেউ কেউ আবার পাগলা বাবাও ডাকে।
-- শুনো ফজলু আমি এসেছি তোমার গান শুনতে। সেটা ক্যামেরায় ধারন করা হবে।
বিনিময়ে তোমারে কিছু টাকা দেয়া হবে। একসপ্তাহ তোমার রিকসা না চালালেও হবে।
- ভাইজান ভুলচুক মাফ কইরেন। আমি ক্যম্রার সামনে গাইতে পারুম না।
তয় আপন চাইলে আমি এমনিতেই গান শুনামু। ট্যাকা লাগব না।

তাই ভাল,ফজলু কেমন গায় আগে সেটা শুনে নেয়া যাক ভাবল হায়দার সাহেব।

- ভাইজান আপনি অই গাছতলায় চলেন। যেখানে সেখানে গাইলে গানের অসম্মান হয়।

গাছতলায় গিয়ে বসলেন হায়দার সাহেব। গাছের ফাক দিয়ে চতুরদর্শীর চাঁদ উকি দিচ্ছে।
সব মিলিয়ে মারাত্মক পরিবেশ। ফজলু গান গাওয়ার আগে এককান ছুয়ে নিল।
যেন কারো কাছে মাফ চেয়ে নিল।

"গুরু গো.. ও ও ও …"

গান শুরু করার সাথে সাথে চমকে উঠল হায়দার সাহেব।
এভাবেও কি কোন মানুষ গাইতে পারে?
হাতের সকল লোম খাড়া হয়ে গেছে হায়দার সাহেবের।
যেভাবেই হোক এর পরের গানগুলো তাকে রেকর্ড করতেই হবে...

"বেধ বিধির পথ শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার

এক কানা কয় আর এক কানারে
চল এবার ভব পারে।।
নিজে কানা
পথ চেনে না
পরকে ডাকে বারং বার
এসব দেখি কানার হাট বাজার

পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে
পন্ডিত কানা অহংকারে
মোড়ল কানা চুগলখোরে
আন্দাজে এক খুটি গেরে।।
জানেনা সীমানা কার
এসব দেখি কানার হাট বাজার।।

কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রস গোল্লা গো
আবার লালন বলে মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার
এসব দেখি কানার হাটবাজার"

গান শেষ করেই ফজলু হায়দার সাহেবকে বলল, "ভাইজান অনুমতি দেন, যাই"
বলেই কিছু শুনার প্রত্যাশা না করেই রিকসার দিকে পা বাড়াল আর গাইতে লাগল,

"সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।।"

ফজলু আসার সময় ভাল করে হায়দার সাহেবের চোখের দিকে তাকায়নি।
তাকালে সে ঠিকই দেখতে পেত পাষাণ হৃদয় হায়দার সাহেবের চোখ বেয়ে পানি পড়ছে।
পাথরের দেয়ালেও সবুজ গাছ জন্মায় , হোক না তা পরগাছা , ক্ষতি কী ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:০৮
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×