আগের দিনই তো ভালো ছিলো!গ্রামে সবাই ছেলে-মেয়ে,নাতি-পুতি,আত্মীয়-পরিজন,প্রতিবেশি নিয়ে সুখে দুখে দিন কাটাতো!অসুখ-বিসুখ বা যে কোন দুঃসময়ে সবাই থাকতো পাশে!ছেলে-মেয়ের বিয়ে-শাদীও হতো কাছে-পিঠে,বড় জোর পাশের গ্রামে!এরপর শুরু হলো ছেলে পড়তে গেলো শহরে!বাবা-মা পথের দিকে চেয়ে থাকতো কখন ছেলে ছুটি-ছাটায় আসবে বাড়িতে!শুরু হলো বিচ্ছেদের কষ্ট!তারপর এলো বাবা-ভাই-স্বামীর শহরে চাকুরী ।এরপর দেশ ছেড়ে বিদেশ-বিভুঁইয়ে পড়াশোনা –চাকরী আর জীবন-জীবিকার তাগিদে হাজারহাজার মাইল দূরে থাকা!ইচ্ছে করলেই আমরা যখন-তখন তাদেন কাছে পাইনা!এ কেমন জীবন আমাদের?ছেলে-মেয়ে প্রবাসে,বুড়ো বাবা-মা একা একা দিন কাটাচ্ছে!মাঝে মাঝে ফোনে কথা,স্কাইপে চলমান ছবির সাথে কথা বলি,ছুঁয়ে দেখি নিজ আত্মজাকে!কিন্তু কোথায় সেই পরশ?এ যে যান্ত্রিক স্পর্শ!চোখ বুজলেই দেখতে পাই,আমি মারা গেছি,আশপাশের কেউ অথবা দারোয়ান কেয়ার টেকার খবর দিচ্ছে দেশের আত্মীয়-বন্ধুদের,তারা এসে ফোন করছে প্রবাসী সন্তানদের!আমার লাশটি রাখা আছে বারডেমের হিমঘরে!সন্তানরা এসে মুখ দেখবে তারপর দাফন!মৃত্যূর সময় পাশে থাকবে না কেউ!মৃত্যুযন্ত্রনার চেয়ে কষ্ট আর কিছুই নেই!এ কেমন মৃত্যু?এসময় শিয়রে কারো হাতের স্পর্শ নেই,অশ্রু নেই!ভাবতে গেলে বারবার মৃত্যু হয় আমার!মরার আগেই বারবার বিচ্ছেদ আর বিদায়ের কষ্ট!এ কোন মৃত্যু?শিয়রে যাহার ওঠেনা কান্না,ঝরেনা অশ্রু?বুকের ভেতরটা মুচড়ে ওঠে!অসহ্য কষ্ট!..
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।