প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশে থ্রিডি এনিমেশন : সম্ভাবনা, প্রশিক্ষণ ও পেশা শীর্ষক ওয়ার্কশপ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনিমেশন নির্মাতা প্রতিষ্ঠান অরা এনিমেশন “বাংলাদেশে থ্রিডি এনিমেশন : সম্ভাবনা, প্রশিক্ষণ ও পেশা” শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছে। উক্ত ওয়ার্কশপ আগামী ২৬ জুন, ২০০৯ রোজ শুক্রবার মিরপুরের অরা এনিমেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য ওয়ার্কশপে টেলিভিশনের বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে কার্টুন ছবি এবং সিনেমার স্পেশাল ইফেক্টের বিভিন্ন কলাকৌশলের প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে। এছাড়া, থ্রিডি এনিমেশনের বিশ্বনন্দিত সফটওয়্যার থ্রিডি স্টুডিও ম্যাক্স, মায়া, পোজার সহ মিমিক, রিয়েল ফ্লো, এডোব প্রিমিয়ার, এডোব আফটার ইফেক্ট, সাউন্ড ফোর্জ ইত্যাদি সফটওয়্যারের বেশ কয়েকটি ব্যবহারিক প্রোজেক্ট উপস্থাপন করা হবে। এছাড়াও বিশ্বব্যাপী থ্রিডি এনিমেশনের বিভিন্ন কর্মসংক্রান্ত খবরাখবর, আউটসোর্সিং প্রভৃতি বিষয়ের উপর আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে। ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের অরা এনিমেশনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
দিনব্যাপী এই ওয়ার্কশপ পরিচালনা করবেন বাংলাদেশে থ্রিডি এনিমেশনের পাইওনিয়ার প্রশিক্ষক ও খ্যাতিমান এনিমেটর এবং শতাধিক টেলিভিশন বিজ্ঞাপনচিত্র নির্মাতা আরিফ আহমেদ। তাঁকে সহযোগিতা করবেন দুই বাংলার জনপ্রিয় শতাধিক কম্পিউটার শিক্ষা বিষয়ক বইয়ের লেখক খালেকুজ্জামান এল্জী ও বাংলাদেশের প্রথম থ্রিডি এনিমেটেড কার্টুন “মন্টু মিয়ার অভিযান”-এর এনিমেটর আরিফুল ইসলাম পিপলু।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করতে হলে আগামী ২৫ জুন ২০০৯ তারিখের মধ্যে অরা এনিমেশনের প্রধান কার্যালয়ের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। যোগাযোগের ঠিকানা : অরা এনিমেশন, বাড়ি নং ৩ (ম্যাবস কোচিং সেন্টারের চতুর্থ তলা), রাস্তা নং ৪ (মিরপুর বেনারসী পল্লীর ১নং গেটের উল্টো দিকে), ব্লক এ, সেকশন ৬, মিরপুর, ঢাকা। ফোন : ৮০৩৫৮৫০, ০১৭১৫৬৭৯৩৫৪, ০১৮১৯২৪৪৯৪৮, ০১৭১২৭৬৮৬৬৩, ০১৫৫২৪৭১৪২৩।
সুরঞ্জিত মণ্ডল
মিডিয়া সমন্বয়কারী
অরা এনিমেশন
বাংলাদেশে থ্রিডি এনিমেশন : সম্ভাবনা, প্রশিক্ষণ ও পেশা শীর্ষক ওয়ার্কশপ[
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।