বিবস্ত্র হতে হতে কতটুকু উদোম হলে তাকে ন্যাংটা হওয়া বলে তা আমি জানি না।
লাথি উচটা খেতে খেতে কত জীবন পার করলে তাকে ব্যর্থ জীবন বলে তা আমি জানি না।
নিচে নামতে নামতে কতটুকু নিচে নামলে অতলের খোঁজ পাওয়া যায় তা আমি জানি না।
কত শত মানুষের মরা লাশ জমলে এ বাংলাদেশকে গণহত্যার আড়ৎঘর বলা হবে তাও আমি জানি না।
বাংলাদেশের সকল মানুষই আজ জীবন্ত লাশ, গুলি তাক হয়ে আছে তার দিকে, সে হয়ে আছে মৃত্যুর নিশানা।
যে কোনো সময় গুলি ঝাঝরা করবে তার বুক।
নিশানা ভেদ করে বিদ্ধ করবে তার শরীর।
তবুও কি আমরা মানুষ আছি? গোটা বাংলাদেশটাই এখন লাশের আড়ৎঘর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



