আমার চোখের জল আমারই থাক এ জলে আমি তোমাকে ভেজাব না
আমার দুঃখ আমারই থাক, এ দুঃখের ভাগিদার হতে তুমি এসো না
আমার এ দুঃখের ভেলায় আমি তোমাকে ভাসাব না
আমার দেখা স্বপ্নগুলো একান্ত আমারই থাক, এ স্বপ্নের ভূবণে আমি তোমাকে টেনে আনব না
আমার সাথে আমার ছায়া থাক, এ ছায়া মাড়াতে তুমি এসো না
তবে একটি কথা ঠিক তুমি জানো
আমি তোমাকে ভালবাসি এ কথাটি সত্যি বলে তুমি মানো
আমি তোমাকে ভালবাসি, শুনতে চাই আমি এ কথা তোমার মুখে
এ ভালবাসার দাবী নিয়েই তুমি আমার কাছে এসো
আমার সকল দুঃখ আমারই থাক, এ দুঃখের ভাগ তোমাকে দেব না
তোমাকে দেব, শুধুই হাসি, শুধুই আনন্দ, শুধুই গান, শুধুই সুখ
তো সময় পেলে একবার চলে এসো...
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



