২০৬ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ৷ কিন্তু তার চেয়েও বড় কথা: ৫৮-র পর ৭৮৷ মাত্র ৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস৷
ঝড় নয়, ক্ষোভের বন্যা বয়ে গেছে গণমাধ্যমে এই পরাজয় নিয়ে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একে আখ্যা দিয়েছে ‘মান হারানোর হার'৷
জাতীয় ক্ষোভ যে কখন জাতীয় ঠাট্টায় পরিণত হয়েছে, তা বোঝা যায়নি৷ বিডিনিউজের বিবরণেই আছে, বাড়ির গিন্নীরা নাকি মাঠ ফেরৎ দর্শকদের আঁতে ঘা দিয়ে বলেছেন: কি, রঙ খেলবেন না? পাখি-পড়া করে শেখানো বাচ্চারা দর্শকদের এসে বলছিল: বাঘ এখন ম্যাঁও হয়ে গেছে৷ ওদিকে দর্শকদের অনেকেই নাকি গ্যালারিতেই খুলে রেখে এসেছেন বাংলাদেশের জার্সি৷ পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ৫৮ রানে, তখন থেকেই স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দর্শকদের চিৎকার: ‘এক রান, এক রান'৷
ভোরের কাগজ লিখেছে: ‘একটি জয়ের অপেক্ষায় ৫৬ হাজার বর্গমাইলের বাসিন্দারাই নয়, দেশ-বিদেশে অবস্থানরত কোটি কোটি বাঙালি পথ চেয়ে ছিল৷' এই হল সেই প্রত্যাশার পরিমাপ৷ অপরদিকে যে কথাটা বারংবার দেখা যাচ্ছে, সেটা হল ‘দায়িত্বশীল ব্যাটিং'৷ ব্যাটসম্যানদের ওপরেই এবার ঝাঁঝ৷ ভোরের কাগজ লিখেছে: ‘বোলাররা বারবার আশা জাগালেও তা ধরে রাখতে পারেননি ব্যাটসম্যানরা৷'
সমকালের প্রতিবেদক লিখেছেন: ‘বিশ্বকাপ বিসর্জনের শূন্যতা এদিন গোটা দেশকেই নাড়া দিয়েছিল সুনামি আক্রান্ত জাপানের মতো৷' অথবা: ‘বাংলাদেশের ব্যাঘ্রবাহিনী গোটা জাতিকে লজ্জায় ডুবিয়েছে৷ তারা পেছনে হাঁটার নতুন এক নজিরও সৃষ্টি করল৷... ব্যাটিংয়ের যে অবস্থা তাতে এখনই এ দলের প্রত্যেকের হাতে ‘এসো ব্যাটিং শিখি' ধরণের আদর্শলিপির বই ধরিয়ে দিতে হবে৷'
প্রথম আলোর টিপ্পনি, এক লাইনেই ম্যাচ রিপোর্ট সেরে দেওয়া যায়: ‘বোলিং খারাপ হয়েছে, ফিল্ডিং হয়েছে আরো খারাপ আর ব্যাটিং বোঝাতে জঘন্য বলাটাকেও মনে হচ্ছে উদারতা!'
স্বপ্নের সমাধি' লিখেছে যুগান্তার৷ তবে জনকণ্ঠ একটা পথের সন্ধান দিয়েছে৷ লিখেছে রূপকথা থেকে নির্মম বাস্তবতায় নেমে আসার কথা৷ সেটাও কি ক্রিকেটের একটা শিক্ষা নয়?
২০৬ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।