স্লিমিং পিল সেবন করে মৃত্যু
প্রায় তিন বছর ধরে ভিভিয়ান গদিনো স্লিম থাকার জন্য বিশেষ এই পিলটি সেবন করেছেন৷ তার ফলও তিনি ভোগ করেছেন৷ ভিভিয়ান জানান,‘‘আমার শ্বাস-প্রশ্বাস আগের চেয়ে অনেক বেশি দ্রুত৷ সিঁড়ি দিয়ে ওঠা-নামা করলেই আমি তা টের পেতাম৷ অথবা যদি আমি দ্রুত হাঁটতাম, তাহলেও আমার নিঃশ্বাস আটকে আসত৷ আমি আগের চেয়ে এখন অনেক কম হাঁটাহাঁটি করি৷''
ভিভিয়ান আগের চেয়ে অনেক অল্প পরিশ্রমেই কাহিল হয়ে পড়েন৷ বাজারে যখন এই স্লিমিং পিলটি আসে তখন থেকেই ভিভিয়ান তা সেবন করেন৷ তখনই শারীরিক দুর্বলতাগুলো চোখে পড়ে৷ তিন বছর ধরে ওষুধটি সেবনের পর তিনি তা ছেড়ে দেন৷ কিন্তু এখনও ওষুধটির ক্ষতিকর রেশ রয়ে গেছে৷ এরপর আরো অনেকেই এই ওষুধটির নেতিবাচক প্রভাবের কথা বলে৷ সবাই বাধ্য হয়ে কথা বলেন আইনজীবীদের সঙ্গে৷ প্রায় প্রতিদিনই একজন করে আসছেন ওষুধ সেবনের পর কী কী হয়েছে তা জানাতে৷ আইনজীবী জর্জ আলেকজঁন্দ্র অ্যাঁম্ব্যার বললেন,‘‘আমাদের এখনো অনেক কাজ বাকি৷ প্রায় বারোশো প্রশ্ন আমরা হাতে পেয়েছি৷''
বিশেষ এই পিলটির নাম মেডিয়েটর৷ এই ওষুধটি মূলত যারা ডায়াবেটিসের রোগী তাদের দেয়া হয়৷ কিন্তু স্লিম থাকার জন্য এই ওষুধটি এমন সব রোগীদের দেয়া হয়েছে যাদের ডায়াবেটিস নেই৷ সমস্যার শুরু হয়েছে তখন থেকেই ৷ জর্জ আলেকজঁন্দ্র আরো বললেন,‘‘এই ওষুধ সেবনের ফলে কী কী হতে পারে, তাও রোগীদের জানানো হত৷ খিদে লাগবেই না এবং না খাওয়ার জন্য শরীর হালকা-পাতলা হতে থাকবে৷ এসব কথা লিখে রোগীদের দেয়া হত৷ কিন্তু এই ওষুধটি শুধু যে ডায়াবেটিস রোগীদের জন্য, তা কখনো রোগীদের জানানো হত না৷''
ইভলিন এলমালেহ এক বছর আগেও মেডিয়েটর সেবন করেছেন৷ তিনি জানালেন, ওষুধটি সত্যিকার অর্থেই চমক দেখিয়েছে৷ একই সঙ্গে বেশ কিছু সর্বনাশও করেছে৷ ইভলিন জানান,‘‘আমার বুকে সারাক্ষণই এক ধরণের চাপ আমি অনুভব করতাম৷ নিচু হয়ে কিছু তুলতে গেলে আমি সহজে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না৷ আমি পুরোপুরি হাঁপিয়ে উঠতাম, আমার ঘাম ঝরে পড়তো৷ ভারি কিছু তুলতে গেলে আমার মনে হত, আমি ম্যারাথনে নেমেছি৷ শক্তি পেতাম না, বুক ভরে নিঃশ্বাসও নিতে পারতাম না৷ দ্রুত একটি ঘর থেকে অন্য একটি ঘরেও যেতে পারতাম না৷ আমার নিজেকে পুরোপুরি অকেজো মনে হত৷''
এরপর ৬২ বছরের ইভলিনের ওপর চলে নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা৷ পরে জানা যায় ‘মেডিয়েটর' সেবনের ফলেই এমনটি হয়েছে৷ ইভলিন জানান,‘‘পরীক্ষায় জানা যায় আমার হৃদযন্ত্রের একটি প্রক্রিয়া ঠিকমত কাজ করছিল না৷ একারণেই আমি অল্পতেই হাঁপিয়ে উঠতাম৷ এসব অসুস্থথার মূলে রয়েছে ‘মেডিয়েটর' তা আমাকে জানানো হয়৷''
মেডিয়েটর সত্যি সত্যিই হৃদযন্ত্রের ক্ষতি সাধন করতে পারে তা চিকিৎসকরা জানিয়েছেন৷ ফ্রান্সের সংসদে যিনি স্বাস্থ্যনীতির দিকগুলো দেখাশোনা করেন, আলাপ-আলোচনা করেন – তিনি নিজেও একজন চিকিৎসক৷ জেরার বাপ্ত জানতে চান কীভাবে বছরের পর বছর ওষুধ কোম্পানি ‘সেরভিয়ের' এধরণের একটি ওষুধ বাজারে ছেড়েছিল৷ এই ওষুধটির ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অবহেলা করা হয়েছিল৷ ক্ষুব্ধ জেরার্দ বলেন,‘‘আমরা আমাদের অনুসন্ধানে জানতে চেয়েছি, সেরভিয়ের কীভাবে এমন একটি ওষুধ তৈরি করে বাজারে ছাড়ল? এর সঙ্গে অবশ্যই অনুমোদন সংস্থাগুলো জড়িত৷ তাদের প্রভাব রয়েছে৷ শুধুমাত্র এদের সমর্থন এবং প্রভাবের কারণেই এমন একটি ওষুধ এতগুলো বছর বাজারে টিকেছিল৷''
এই ওষুধ সেবন করে প্রায় এক হাজার মানুষ মৃত্যুবরণ করেছে৷ গবেষণা প্রতিষ্ঠান ইনসের্ম তা জানিয়েছে৷ ওষুধ প্রতিষ্ঠান সেরভিয়ের কিছুদিন আগেও ধরা-ছোঁয়ার বাইরে ছিল৷ কারণ প্রতিষ্ঠানের মালিক জাক সেরভিয়ের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কাছ থেকে ‘লিজিয়ন অফ অনার' উপাধি পেয়েছেন৷ এখনো তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ কোনো প্রশ্নের উত্তরও তাঁর কাছ থেকে পাওয়া যায় নি৷
দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ ফেস্টিভ্যাল
টরন্টো শহরে আজকাল প্রচুর বাংলাদেশি অনুষ্ঠান হয়। কোনটা ছেড়ে কোনটাতে যাওয়া যায়, ভাবতে হয়। একই দিনে যখন অনেক অনুষ্ঠান হচ্ছে। সব অনুষ্ঠানই অনেক জাঁকজমকপূর্ণ আয়োজনে ভরপুর থাকে। এক সময় হাতে... ...বাকিটুকু পড়ুন
দোসর

গত কয়েক দিনে ঘটে গেল বিচিত্র সব ঘটনা। কারিনা কায়সারের মৃত্যুর পর এনসিপির স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো আমার দৃষ্টিতে বিচিত্র ঘটনাই বটে। তবে আরও বিচিত্র লেগেছে ডেইলি স্টারের হাম... ...বাকিটুকু পড়ুন
অপরাধী যে-ই হোক, তাকে বিচারের আওতায় আনা হোক...
অপরাধী যে-ই হোক, তাকে বিচারের আওতায় আনা হোক...
সাংবাদিক হলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না।
সাংবাদিকতা একটি মহান পেশা- কিন্তু সেই পরিচয় ব্যবহার করে যদি কেউ রাজনৈতিক প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপপ্রচার, উস্কানি... ...বাকিটুকু পড়ুন
কুয়াশাঘেরা সেনানিবাস
কুমিল্লা পিবিআই জোনাল অফিসের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু ধূসর কুয়াশা চোখে পড়ে। ২০১৬ সালের সেই কালভৈরব রাতের পর থেকে এই শহর কতবার ঋতু বদলেছে, কিন্তু ময়নামতির বাতাস থেকে এখনো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।