ক্রিকেটের ক্ষেত্রে ব্যবহূত কিছু কথা ও শব্দ শুনলেই আমরা নেগেটিভ ধারণা পোষণ করে বসে থাকি।
অথচ চাইলেই আমরা আমাদের ধারণাকে পজিটিভ বানাতে পারি। সেটা কীভাবে,
অমুক দলের হার মানেই পরাজয় নয়। হতে পারে গলার হারও। কাউকে হার উপহার দিয়ে কোনো দল খেলা শুরু করতেই পারে। এটা নিতান্তই আন্তরিকতা।
সাজঘরে ফিরলেন অমুক খেলোয়াড়
সাজঘরে ফেরা মানেই আউট হয়ে যাওয়া নয়। হতে পারে সেটা মেকআপ রুমে ফেরা। একজন খেলোয়াড় এখানে বসে হালকা রূপচর্চা করতেই পারেন।
একটার পর একটা উইকেট পড়ছে
উইকেট মানেই যেহেতু খেলোয়াড়, অতএব ‘উইকেট পড়ছে’ কথাটা শুনলে হতাশ হওয়ার কিছু নেই। উইকেট পড়ছে বলতে খেলোয়াড়েরা বসে বসে বই বা পত্রিকা পড়ছেন, এটাও বোঝানো হতে পারে।
অমুক দল এখন চাপের মুখে
দল চাপের মুখে শুনলে মন খারাপ হতেই পারে। কিন্তু এই চাপ যদি হয় গরুর মাংসের চাপ, তাহলে অর্থটা কী দাঁড়ায়, ভাবুন। চাপের মুখে কোনো দল থাকা মানে মাংসের চাপের সামনে খেলোয়াড়েরা আছেন। তাঁরা এখন মাংসের চাপ খাবেন।
ব্যাটে-বলে হলো না, তাই বল সীমানার বাইরে গেল না
বল সীমানার বাইরে যায়নি বলে হতাশ হওয়ার কারণ নেই। বল যদি এই সীমানা অর্থাৎ বাংলাদেশের সীমানার বাইরে চলে যেত, তাহলে কি বলটা আনা যেত? বিএসএফ গুলি করে বসত না?
ম্যাচ জেতার সম্ভাবনা নেই বললেই চলে
একটা ম্যাচের আর কতই বা দাম। এক টাকা, বড়জোর দুই টাকা। অতএব, ম্যাচ জেতার সম্ভাবনা না থাকলেও কষ্ট পাওয়ার কিছু নেই।
তিন তিনটি উইকেটের পতন
উইকেট ভেঙে দেওয়া মানে কিন্তু স্টাম্প ভেঙে দেওয়া। তার মানে, স্টাম্পকে উইকেট বলা হয়। তো উইকেটের পতন শুনলেই খেলোয়াড় আউট হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। উইকেট তো এমনিতেও মাটিতে পড়ে থাকতে পারে।
রান আউট
প্লেট থেকে রান আউট হতেই পারে। মানে, রান সরিয়ে নেওয়া হতেই পারে। কারণ, সব সময় মাছ-মাংস খেলে শরীর সুস্থ থাকে না। শাক-সবজি খেতে হয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ২৮, ২০১১
আলোচিত ব্লগ
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।