somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথের গল্প ১

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণত রিক্সায় উঠি না আমি। এমনিতেই দরকার পরে না তার উপর উঠলে মনে হয় এই বুঝি চাল কুমড়ার মতো গড়িয়ে পড়ব। এটা অবশ্য হয়েছে অনভ্যাস এর কারনে। আরেকটা কারন ও আছে অবশ্য। কিন্তু সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ হয়ে যাবে। আজকের বলা ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই।

যাই হোক, যে দিনের কথা হচ্ছে সেদিন না উঠে উপায় ছিল না। বেশ বয়স্ক একজন লোক। এই বয়সে আসলে মানুষ জন কথা বলতে পছন্দ করে কিন্তু বোধকরি শোনার লোক কমে যায়। যদিও এটা আমার ধারণা, ওই বয়সে না পৌছালে নিশ্চিত হওয়ার উপায় নেই। উনি বোধহয় আজ বলার মুড এ ছিলেন। আমি শুনতে চাই কিনা জিজ্ঞাসা না করেই নিজের মতো গল্প শুরু করে দিলেন। আমি এদিকে গভীর চিন্তায়, কুমড়ো পটাশ না হয়ে গন্তব্যে পৌঁছুতে হবে। এর মধ্যে আবার রাস্তা কাটা, কে যে কাটছে তাও জানি না। শুধু একদিন দেখি অর্ধেক রাস্তা নাই। নিজের এলাকায় গড়াগড়ি খেলে ইজ্জত এর বারোটা বাজার সমূহ সম্ভাবনা। শক্ত হাতে রিকশার এক সাইড ধরে আমি হু হা করছি আর কিছুটা বিরক্ত ও হচ্ছি।

হঠাৎ কানে এলো বাবা বিয়ে করছেন? আমি উত্তর না দিয়ে বিরক্ত হয়ে পাল্টা জিজ্ঞাসা করলাম, আপনি? উত্তরে যে হাসি শুনলাম তার টোন আমার খুবই পরিচিত। নিজের খুব পছন্দের বিষয় নিয়ে কথা বলার সময় মানুষ এই হাসিটা দেয়। আমার আগ্রহ বাড়ল। জিজ্ঞাসা করলাম চাচা কি প্রেম করে বিয়ে করেছেন? উত্তরে তিনি রিক্সা একটু স্লো করে আমার দিকে তাকিয়ে আবার ওই হাসি দিলেন, এবার আরো জোরে। " বাবা আমি বিয়ে করসি আজ থেকে পঞ্চাশ বছর আগে , আপনের চাচীর বাড়িতে আমি কামলা দিতাম। আমি মূর্খ মানুষ আর তারা সেই সময়েই মেয়েদের পড়াশুনা করাইতো। সে তখন ক্লাস ফাইভ এ পড়তো। কিভাবে জানি না আমাকে তার পছন্দ হয়া গেলো। কিন্তু তার বাড়ির লোক তো মানবে না , তাই আমরা পালাইলাম "

আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম , ওই বয়সে? তার উত্তর, " বাবা তখন তো মানুষ অল্প বয়সেই সব করতো, এখনের মতো এতো সময় নিতো না।" তারপর?
"তারপর আর কি , তার দাদা খুব প্রভাবশালী ছিল, টের পায়া পিছনে লোক লাগাইলো। সেই রাত দুপুরে আর্মির একটা জীপ্ যাইতেসিলো। তাগো থামায়া আমগো আমার পরিবারের অসুখ বইলা উইঠা পড়াতে বাইচা গেসি। নাইলে মারা পড়তাম। "

আমার আবার প্রশ্ন , তারপর? " তারপর আর কি? সেই যে ঢাকা আসলাম, আর যাই নাই। আমার তো বাড়ি ছিল ই না, তার টা সেও ভুইলা গেসে। ছেলেরা বড় হয়া ছাইড়া গেসে। এখন আবার আমরা দুইজন। তাই এই বয়সে আবার রিক্সা চালাই। "

খারাপ লাগে না মাঝে মধ্যে আপনাদের, এতো কষ্টের জীবন? এইবার তিনি রিক্সা থামিয়েই দিলেন। আমার দিকে সোজা তাকিয়ে বললেন, আবার যদি আল্লাহ এই অবস্থায় ফালায় আবার একই কাজ করমু। আমি বললাম কেন? "এই যে রাইতে তার কাসে যামু সারাদিন রিক্সা চালায়া, আমার নিজেরে আবার জুয়ান মনে হইবো। খালি আল্লাহর কাছে একটাই চাওয়া , আমারে যাতে তার পরে নেয়; সেতো আর এইরকম কাজ করতে পারবো না।"

একটু আগেই শ্রেণী বিভেদের কারণে রিক্সাওয়ালার কথায় বিরক্ত হওয়া আমি মুখে নুন পড়া জোকের মতো রিক্সা ধরা হাত কখন ছেড়ে দিয়েছি বলতে পারবো না।

সুখের সংজ্ঞা নিয়ে আবার নতুন করে ভাবতে হবে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×