
ও মেয়ে তোর নাম কি রে
আমার নাম ? সে মা জানে।
কেন তুই জানিস না ?
কি নামে ডাকে সবাই?
সুধিয়ে ছিলেম তারে, হেসে কয় কলমিলতা।
সবুজ ডগার মতোই তার রং
মুখে নেই কোন লাবণ্য তবুও
মায়ার সাগর দুলে ওঠে তার দুচোখে।
ও মেয়ে আমার সঙ্গে যাবি?
আমার সঙ্গে ভাব পাতাবি?
আমরা দুজন ঘাসের ডগায়
শিশির ধরে মাখবো মুখে।
ঘর পাতবো পাতার ঝারে
খুনসুটিতে কাটিয়ে দেব নিত্য প্রহর
শ্যামা পায়ে আবির মেখে খিল খিলিয়ে হাসবো দুজন
যাবি আমার সঙ্গে, আদর দেবো, সোহাগ দেবো ?
বাঁকা ঠোঁটে কইল হেসে
কি দেবে আমায়?
দু হাত ভরা চুড়ি দেবে ?
নাক ফুল খানা গড়িয়ে দেবে?
পাঁট ভাঙা সবুজ জমিন শাড়ি দেবে?
চাই না ওসব, ও তো সক্কলেই দেয়।
তুমি বল কি দেবে আমায়?
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


