
এইতো জীবন, ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুল
বারবার ফিরে আসা, ফিরে আসে
খুঁড়ে খুঁড়ে দেখবার লাগি
জীবনের কি আর কিছু আছে বাঁকি
আর কতোটুকু স্বপ্ন আছে, আছে ভালবাসা।
কতোখানি খুঁড়ে নিলে হৃদয় হবে রক্ত ক্ষরন।
এইতো জীবন, যেখানে সূর্য ওঠে অনাহারের সাইরেন বাজিয়ে
অস্ত যায় অর্ধাহারের দুঃস্বপ্নের প্রবল চাপে।
ক্লান্ত প্রান ধুকে ধুকে পরে রয় আস্তাকুরে।
নেশার আড়ালে ঢাকা পরে রয় তিব্র ক্ষুধা।
নিরলিপ্ত ঘোলাটে আঁখি নিস্পলকিত উর্ধপানে।
যেথায় নীল দিগন্ত তার স্বাভাবিকতা ভুলে গিয়ে ঝুলে রয় অসম্পূর্ণতায়।
ছুটন্ত শার্শিতে ঠোক্কর দিয়ে খুড়ে আনা
এক মুঠ আদারে মিশে থাকে তৃপ্তির হাসি।
এইতো জীবন, সাদা কাফনে মোড়া অতৃপ্ত কোন দেহ।
কিছুটা আগে যে ছিল উষ্ণ ধারার বাহক,
কিছুটা আগে যার চোখে ছিল স্বপ্নের ফল্গুধারা।
কখনো ছিলেন জনক কিংবা বোনের সহোধর।
এইতো জীবন, যেখানে জীবন মানে মুছে যাওয়া।
জীবন মানে গভির ক্ষতকে ক্ষত বিক্ষত করে
নির্লিপ্ত পরিহাসের উল্যাশে ফেটে পরা।
জীবন মানে স্বপ্নের গলা টিপে দুঃস্বপ্নকে আঁকড়ে ধরা।
জীবন মানে তোমার আমার সংগোপনে
ভালবাসার মুখুস পরে আদর মাখা রাত্রি যাপন।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




