অবশেষে করনা নামক জটিল ব্যাধি থকে পরিত্রাণ পেলাম।
এই ১৪ দিন প্রতিটি ক্ষন নিজেকে নিয়ে যথেষ্ট ভয়ের মধ্যে ছিলাম। আসলে আমি একা থাকি, আমার বাসায় আমি ছাড়া কোন প্রানী ছিলো না, তাই মাঝে মাঝে ভাবতাম মইরা চিৎপটাং হয়ে গেলে কেউই খবর পাবে না। কারন যেহেতু আমি করনা পজেটিভ ছিলাম তাই কেউই আমার সাথে দেখা করারা সাহস করতো না। এতে অবশ্য মাঝে মাঝে নিজেকে কেউকেটা মনে হতো।
যাইহোক আপাতত মনে হয় কিছু দিনের জন্য অথবা কিছু সময়ের জন্য জীবন ফেরত পেলাম।
আমার ডাক্তার কে অসংখ্য ধন্যবাদ, তিনি বেশ মনোযোগ দিয়ে আমার সমস্যা গুলো শুনেছেন, আমার বাসায় অক্সিজেনের জন্য নিজে তার এসিস্ট্যান্ট কে পাঠিয়েছেন।
এবং ধন্যবাদ সকল কে যারা আমাকে সাহস জুগিয়েছেন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




