এই তো ছিলাম মানুষ
এই তো ছিলাম মানুষ
এই তো ছিলাম সিক্ত দুপুরে ঝরঝরে সাইকেল ঠেলে
কলেজ স্ট্রিটের গলিতে গলিতে ঘুরতাম।
এই তো বুকপকেটে ছিল একখানা নীল খাম,
তার ভিতরে শিউলি ফুলের গন্ধ
আর অসমাপ্ত বিপ্লব।
এই তো সন্ধ্যাবেলায় বাসের জানালায় মুখ রেখে
দেখতাম শহর কেমন ধীরে ধীরে
নিজের শরীর বদলে নেয়।
মানুষ থেকে বিজ্ঞাপন হয়,
প্রেম থেকে কিস্তি।
আমি তখনও বিশ্বাস করতাম
একদিন সমস্ত অন্ধকারের... বাকিটুকু পড়ুন



