প্রথম কথা হলো, রজাকারের সন্তান হলেই তিনি রাজাকার হবেন, এমন কোন কথা নেই । তিনি দেশপ্রেমিকও হতে পারেন ।
দ্বিতীয়তঃ শুধু জামাতকে সমর্থন করলেই একজন মনুষ রাজকার হয়ে যান, এটা হতে পারে না । তবে একজন দেশপ্রেমিক কিভাবে এই দলটির অতীতকে ক্ষমা করে দেন, এটা আমার মাথায় ঢোকে না । ( বর্তমানের কথা বলছি না, কারন বর্তমাণে সবগুলো দলই প্রায় একরকম । )
বিএনপি বা আওয়মী লিগের সাথে অন্তত জামতের তুলনা করা ঠিক না । বিএনপি বা আওয়মী লীগ আর যাই করুক,আল-বদর , আল সামস বাহিনী তৈরী করে নিজ দেশের মানুষদের মেরে ফেলার চেষ্টা করেনি ।
এক অর্থে আমরা সবাই কুলাঙ্গার । কারন আমরা এইসব যুদ্ধাপরধীদের বিচার করতে পারিনি । এবং কোন না কোনভাবে এদের প্রতিষ্ঠিত হতে এবং পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করতে সাহায্য করেছি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



