somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোনা কথার ওপর ভিত্তি করেই কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদের মোল্লাকে যে কারনে নির্দোষ ও নিরপরাধ মনে করি...
• তার বিরুদ্ধে সাক্ষীরা সব বলেছে শুনেছি। কেউ নিজে দেখেনি অপরাধ করতে। একটি অপরাধের একটি অক্ষরও প্রমান করা যায়নি।
• ৭১ এর পরে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ৫০ হাজার কেইস হয়। কিন্তু তার বিরুদ্ধে শেখ মুজিব থাকাকালীন ও গত চল্লিশ বছরে একটা মামলা বা ডায়েরী হয়নি। যা করেছে দু এক বছরে আওয়ামীলীগ বানিয়ে মামলা করেছে।
• ৭৩ সালে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন। তিনি যদি ঢাকায় এত মানুষ খুন করতেন তাহলে ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে ও যেতে পারতেন না। তাকে সাথে সাথেই খুন করা হত। অথচ ৭৩/৭৪ এই তিনি ঢাকা ভার্সিটিতে বুক ফুলিয়ে হেটেছেন। পড়ালেখা করেছেন।

আবুদল কাদের মোল্লার বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে এসে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের কেউই একটি ঘটনারও প্রত্যক্ষদর্শী সাক্ষী নন। তার বিরুদ্দে বলা হয়েছে এক স্থানে ৩৪৪ জন ও কেরাণীগঞ্জে ১০০ জনের বেশী লোক কে হত্যা করেছে কাদের মোল্লা কি একা করেছেন আর কী কোন লোক ছিলনা ? তারা কোথাই...

কাদের মোল্লার বিরুদ্ধে আনীত প্রত্যেকটি চার্জের বিপরীতে সাক্ষীরা কে কি বলেছেন

আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগেরই প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই।

এই মামলায় প্রসিকিউশনের পক্ষে ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দিলেও সাক্ষীদের কেউই কাদের মোল্লার বিরুদ্ধে একটি অভিযোগেরও প্রত্যক্ষ সাক্ষ্য তারা দিতে পারেননি। প্রায় সব সাক্ষীই বলেছেন, তারা অন্যের কাছে এসব অভিযোগের কথা শুনেছেন মাত্র। কোনো ঘটনারই তারা প্রত্যক্ষদর্শী সাক্ষী নন।

এদিকে কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের ৮নং সাক্ষী নূর জাহান ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিলেও ডিফেন্স আইনজীবী শুনানিতে বলেছেন, এই সাক্ষীর জন্ম হয়েছে ১৯৭৬ সালে। অথচ কাল্পনিকভাবেই এই সাক্ষী ১৯৭১ সালের ঘটনার বর্নণা দিয়েছেন (!) ভোটার আইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ থেকেই এই তথ্য উদঘাটন হয়েছে । একই সাথে এই সাক্ষী দীর্ঘ ৪২ বছর পরে এসে ডকে উপস্থিত আসামী কাদের মোল্লাকে চিনতে পারার বিষয়টি নিয়েও বিষ্ময় প্রকাশ করেন।

মামলার অন্য একজন সাক্ষী মজিদ পালোয়ানের কাছে কেরানীগঞ্জের ঘাটারচরের একটি ঘটনা ৮ নং সাক্ষী শুনেছেন উল্লেখ করলেও মজিদ পালোয়ান কিন্তু এই ঘটনাটি বলার বিষয়টি তার সাক্ষ্যতে বলেননি।

আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনীত এই মামলায় যেসকল অভিযোগ আনা হয়েছে এর প্রায় সবকটি অভিযোগই সাক্ষীরা অন্যের কাছে শুনেছেন। বিশেষ করে কাদের মোল্লার বিরুদ্ধে আনীত ৬টি চার্জের মধ্যে বেশিরভাগ অভিযোগের কথাই সাক্ষীরা অন্যের কাছে শুনেছেন। তারা কেউই প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নন।

কাদের মোল্লার বিরুদ্ধে এক নম্বর চার্জটি আনা হয়েছে মিরপুরের পল্লবকে হত্যার অভিযোগ। এখানে প্রসিকিউশনের পক্ষে ২ জন সাক্ষী দেয়া হলেও এরা কেউই ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। এমন কি প্রসিকিউশনের ২ নং সাক্ষী শহীদুল হক মামা ট্রাইব্যুনালে এসে এই ঘটনার বিষয়ে সাক্ষ্য দিলেও ডিফেন্সপক্ষের জেরাতে তিনিই আবার স্বীকার করেছেন যে, এই পল্লব হত্যাকান্ডটি তিনি নিজে স্বচক্ষে দেখেননি। ১৯৭১ সালে অর্থাৎ আজ থেকে প্রায় ৪০ বছর আগে তিনি জনতার কাফেলার কাছে পল্লব হত্যাকান্ড প্রসঙ্গে শুনেছিলেন মাত্র। কেননা তিনি মুক্তিযুদ্ধকালের পুরো সময়টাতেই ছিলেন ভারতে। পরে দেশে এসে তিনি (তার ভাষায়) জনতার কাফেলার কাছে এই হত্যাকান্ডটি সম্পর্কে জেনেছিলেন।

অপর একটি অভিযোগ মিরপুরের কবি মেহেরুন্নেসা হত্যাকান্ডটি প্রসঙ্গে অপর এক সাক্ষী কবি রোজি তার সাক্ষ্যতে বলেছেন, তিনিও এই ঘটনা অন্যের কাছে শুনেছেন। যদিও তিনি মিরপুরের এই সব ঘটনা নিয়ে একটি বইও লিখেছেন। তার লিখিত বইটিতেও তিনি (কবি রোজি) কাদের মোল্লার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। এই মামলায় কাদের মোল্লা গ্রেফতার হয়েছে ২০১০ সালের জুলাই মাসে।

আর কবি রোজি লিখিত বইটি প্রকাশিত হয়েছে ২০১১ সালের জুন মানে। অর্থাৎ কাদের মোল্লা গ্রেফতারের প্রায় ১ বছর পরে বইটি প্রকাশিত হলেও কেন তিনি কাদের মোল্লার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা বইটিতে উল্লেখ করেননি তারও কোনো সদুত্তর ডিফেন্সপক্ষের জেরাতে কবি রোজি দিতে পারেননি।

এ মামলায় প্রসিকিউশনের ১ নং সাক্ষীর দেয়া বক্তব্য প্রসঙ্গ: মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ তার জবানবন্দিতেই বলেছেন, তিনি একদিন কাদের মোল্লাকে ফিজিক্যাল ট্রেনিং কলেজের গেটে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এই সাক্ষীই জেরাতে প্রশ্নের জবাবে বলেছেন, যুদ্ধকালে তিনি কাদের মোল্লাকে আর কোনো অপরাধ করতে দেখেননি।

মিরপুরে ৩৬০/৩৭০ জন লোককে হত্যার ঘটনা চার্জশিটে বলা হলেও মিরপুরের কোনো স্থানীয় লোক বা কোনো ভিকটিমের পরিবারের কাউকেই সাক্ষী করা হয়নি।

এ মামলায় প্রসিকিউশসের ৬ নং সাক্ষী শফিউদ্দিন মোল্লা তার জবানবন্দিতে বলেছেন, তিনি আলুবদি গ্রামে তার বাড়ির উত্তর পাশে ঝোপের নিচের একটি গর্তের ভেতরে লুকিয়ে থেকে পাক আর্মিদের গুলী করার দৃশ্য দেখেছেন। কিন্তু আর্মিদের অপারেশনের সময়ে গুলাগুলীর মধ্যে গর্তের ভেতরে বসে বাইরের কোন ঘটনা দেখার বিষয়টির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ডিফেন্স আইনজীবী। কেননা ঐ সময়েতো সবাই প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিল। যদিও তদন্ত কর্মকর্তা জেরাকালে বলেছেন, এই সাক্ষী ধানের স্তূপের ফাঁক দিয়ে ঐ ঘটনাটি দেখেছিলেন বলে তার কাছে দেয়া জবানবন্দিতে বলেছেন। কোনো ঝোপ বা গর্তের কথা সাক্ষী আগের দেয়া জবানবন্দিতে বলেননি।
বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের নিযুক্ত দুজন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন, বিচার স্বচ্ছ হচ্ছে না এবং যথাযথ আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না। যুদ্ধাপরাধ ট্রাইবু্যুনালের বিচারক ও সরকারি আইনজীবীদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেছেন তারা। বিচারক ও সরকারি আইনজীবীদের নিরপেক্ষতা ও নির্বাহী বিভাগ থেকে তারা কতটা স্বাধীন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×