somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে আমরা কি দেখছি, প্রজন্মকে কি বহন করাচ্ছি?

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সাধারণত স্টার জলসা, জিবাংলা সহ অন্য কোন টেলিভিশন চ্যানেলের বাংলা বা হিন্দি সিরিয়াল গুলো মোটেই পছন্দ করি না। বেশির ভাগ পুরুষই পছন্দ করে না, এর পিছনে একটা মানসিক বা বাস্তব বনাম অবাস্তবগত চিন্তা বিতক আছে নারীদের সাথে। কুম্ভ রাশির পুরুষ নাকি সব কিছু যুক্তি ও চিন্তা দিয়ে বিবেচনা করতে চায়। আমি পুরুষ ও কুম্ভ রাশির জাতক হওয়া ও যুক্তিসঙ্গত কারনেই এই সিরিয়াল গুলো মোটেই পছন্দ করি না।
এবার ঈদের ছুটিতে বন্ধুদের সাথে আড্ডা কম হওয়ায় বেশির ভাগ সময় বাধ্য হয়েই বাসায় কাটাতে হয়েছে তাই টিভি দেখাই ছিল সবচেয়ে উপভোগ্য সময় কাটানোর অন্যতম মাধ্যম। এই সময় আমি না চাইলেও বেশির ভাগ সময় আমাকে ভাগনীর জন্য কাটুণ নেটওয়াক আর মা ও বোনের জন্য বলতে পারেন বাধ্য হয়েই স্টার জলসা, জি বাংলা দেখতে হয়েছে।
সিরিয়াল গুলো দেখে আমার ছোট্ট মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আসলে আমরা কি দেখছি, প্রজন্মকে কি বহন করাচ্ছি?।
এক এক করে বলি......................

সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল মা
এখানে কি বাল্যবিবাহ দেখাচ্ছে না ? বলুন তো ঝিলিক বা ফুলকীর বয়স কত বছর হবে ? ফুলকীর বয়স ১৪-১৫ বছর আর ঝিলিকের ১৫-১৬ বছর হতে পারে !!!
আবার সংসার সুখের হয় রমনির গুনে সিরিয়ালে অলক্ষী ও বিস্টুর বয়স কত ? অলক্ষীর ১৩-১৪ বছর, আর বিস্টুর ১৫-১৬ বছর !!!!
তাহলে সমাজকে আমরা কি দেখাচ্ছি ?
তারপর ভালবাসা ডট কম সিরিয়ালে কি বহু বিবাহ দেখাচ্ছে কিনা।
আপনারাই বলুন তো ভালবাসা ডট কম সিরিয়ালে ওম কয়টা বিয়ে করেছে তিনটি না চারটি, এই আধুনিক অনু ও একক পরিবারের প্রসারের যুগে ওনারা যৌথ পরিবারে বহু বিবাহ দেখাচ্ছে, সমাজকে আসলে আমরা কি দেখার ব্যবস্থা করছি।
আবার প্রতিটি সিরিয়ালে দেখা যায় নারী চরিত্র গুলোকে কেন্দ্র করে ঘটনা চলে, আসলে বাস্তবে পরিবারে কাদের বা কাকে ঘিরে বেশি ঘটনা চলমান হয় ?
আমি নিজেও অনেকটা মানবিক নারীবাদী চিন্তা চেতনায় শিক্ষিত লোক। তবুও বলছি সিরিয়াল গুলোতে যে ভাবে পরিবারে নারীর ক্ষমতায়ন দেখাচ্ছে তার বাস্তবতা কতটুকু আছে আমাদের সমাজ ? অনেকে আবার যুক্তি দেখান নাটক কি বাস্তব হয়, আমার কথা হল অবাস্ত জিনিস গুলো থেকে যখন বাস্তব জগতে এনে মিলাতে চান বা মেলানো চেষ্টা করেন তখন আপনার এই যুক্তি বালিসের তলায় লুকানো থাকে নাকি ?
বেশির ভাগ সিরিয়ালে পরিবারের আয়ের উৎসকে আড়াল করে উপস্থাপন করা হয়েছে, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে এতটুকু বুজি ও জানি যে, পরিবারের অথনৈতিক ভিত্তির উপর নিভর করে সংস্কৃতির আচার পালন ও ব্যবস্থাপনার ধরণ। আর এই সিরিয়াল গুলোতে যে ভাবে বিষয়টি আড়াল করা হচ্ছে তা অতি হাস্যকর।
পরিবারের নারীর ভূমিকায় ক্ষমতায়ন চিত্র দেখানো হচ্ছে, এত পরিবারে কিভাবে ঝামেলা বাজানো যায় তা খুব ভালো ভাবেই দেখানো হয়, এতে কি পরিবার গুলোতে সহিংসতা বাড়িয়ে তোলাকে উৎসাহিত করে না ?
একটা সামাজিক গবেষণায় দেখা গেছে যে, যে পরিবার গুলোতে সিরিয়াল নিয়মিত দেখা হয় সে সব পরিবারের সদস্যদের ব্যক্তিগত পরিবারে আন্ত সহিংসতা ঘটানো প্রবনতা ও ঘটানোর মাত্রা উভয়ই বেশি।
আবার সব সিরিয়ালি একটি কমন চিত্র যে পরিবারের সবার মাঝে স্বাথ জনিত সমস্যা নিয়ে বেশ প্রতিযোগিতা। বাস্তবে তা কি হয় ? স্বাথ জনিত সমস্যা পরিবারে আছে এটা সত্যি, তবে তা কি ঐ সিরিয়াল গুলোর মত এতটাই প্রকট ? আর এত প্রকট হলে কি পরিবার ব্যবস্থা কি থাকত ? পরিবরের সকল সদস্যদের কম বেশি ত্যাগেই আজও পরিবার ব্যবস্থা টিকে আছে।হয়ত থাকবে শত শত বছর যত দিন এই ত্যাগের মহিমা পরিবারের সদস্যদের মাঝে থাকবে।আর হয়ত যে দিন তা থাকবে না সেদিন পরিবার তার প্রয়োজনীয়তা হয়ত হরাবে। আর সেই হারানো পথ আরও প্রসস্ত করছে এই সিরিয়ালগুলো।
এত কিছুর মঝে শেখার ও আছে কিছু কিছু, তবে ভয়ের বিষয় যে আমাদের পরিবারের অধিকাংশ সিরিয়াল দেখতে অভ্যস্ত সদস্যরা হল নারী, যুবতী, যুবক শ্রেণির, যারা বেশির ভাগই এই সিরিয়ালের থেকে অনুকরনের প্রবনতা বেশ প্রখর, তা হলে বাজারে পোষাকের সিরিয়ালের নামের রমরমা ব্যবসা তো চলছে কি ভাবে?
এটা হয়ত ভাবছেন পোষাকে সীমাবদ্ধ আছে কিন্তু এটা প্রখর ভাবে প্রভাবিত করছে চিন্তা চেতনায়। যে চিন্তা চেতনা প্রবাহিত হতে যাচ্ছে প্রজন্ম খেকে প্রজন্মে। আপনি আজকে একটু আগে যে মা সিরিয়ালটি দেখে উঠলেন তা একসাথে কয়জনে দেখলেন, আর হিসাব করে দেখুন তো সেখানে কয়টি প্রজন্ম বসে দেখলেন ?
একটু ভাবুন.......... আর ঠিক করুণ ঠিক এই মূহুতে থেকে আপনার করা উচিত ?
সে সিদ্ধান্ত নেবার ভার প্রজন্মের দায় মাথায় নিয়ে বয়ে চলা ব্যক্তি মানুষ হিসেবে আপনার দায়িত্বের আওতায়ে। আমি তো সূত্রধর মাত্র।

মো: মনিরুল ইসলাম সুমন
নৃবিজ্ঞানী
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×