এস আহমেদ লিটন
নটরাজ আজ বড় বিষাদে এসেছি কিছু প্রশ্ন নিয়ে,
আমি নিত্য দেখেছি তোমার নট-নটীর মঞ্চস্থ,
নিত্য চলেছে নাট্যমঞ্চ।
তুমিই এনেছ যারে, করেছ খুন তারে,
সে কি তোমার বে-খেয়ালীর বশে?
তুমি দিয়েছ সুখ, দিয়েছ শান্তি,
তুমিই হৃদয় ছিড়েছ, ছিড়েছ নাড়ী
করেছ রক্তাক্ত নাট্যমঞ্চ,
হে নটরাজ, এ কেমন তোমার হেয়ালী?
তুমিই দিয়েছ নাড়ি ছেড়া ধন,
তাঁহাই আবার ছিড়ে ফুড়ে খায়,
তুমিই দিলে গানের পাখি, সুমধুর সুর,
কাকের কর্কশ কেন দিলে?
কেন এই তোমার হেয়ালীপনা?
তুমি মধু যখন দিলে, গরল কেন দিলে?
সে বিষে কেন বিষাক্ত ধরনী?
হে নটরাজ, আজি জবাব দাও, দিতে হবে।
তোমার নাট্যমঞ্চে আজি রক্ত করেছে রক্তের খুন,
নিজের রক্তে নিজেই নাহিয়া ব্যাকুল।
হে নটরাজ, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও,
তোমার এই নাট্যমঞ্চ।
নিজের রক্ত নিজেই চাটাচাটি,
এই বিভৎস আর দেখতে চাই না।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



